চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ যুক্তরাষ্ট্রের দিন, গণতন্ত্রের দিন: বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে জো বাইডেন বলেছেন: আজ যুক্তরাষ্ট্রের দিন, আজ গণতন্ত্রের দিন। এ দিন ইতিহাস এবং আশার দিন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন জো বাইডেন।

এসময় তিনি যুক্তরাষ্ট্রেকে ঐক্যবদ্ধ করতে প্রত্যেক আমেরিকানকে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন: আমি প্রত্যেক মার্কিনীর প্রেসিডেন্ট হতে চাই। গণতন্ত্রের সব কিছুই ঐক্যের মাধ্যমে অর্জন করা সম্ভব।

বাইডেন বলেছেন: তিনি প্রতিটি প্রতিবন্ধকতা মোকাবেলা ও পরাজিত করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবেন। 

তিনি তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি তুলে ধরে বলেন: এক ধ্বংসাত্মক মহামারি, ব্যাপক কর্মক্ষেত্রের ক্ষতি, পরিবেশের হুমকি, জাতিগত ন্যায়বিচার এবং রাজনৈতিক উগ্রবাদের মুখোমুখি। খুব শিগগিরই তিনি এসব সমস্যা সমাধানের প্রস্তাব দেবেন।

তবে প্রথম ভাষণে তিনি ঐক্যের ওপর জোর দিয়ে বলেন: ঐক্য ছাড়া কোনো শান্তি নেই।

এর আগে জো বাইডেনকে শপথ পড়ান প্রধান বিচারপতি জন জি রবার্টস। তার আগে শপথ নেন দেশটির প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা হ্যারিসকে শপথ পড়ান সুপ্রীম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে দেশটির ক্যাপিটল হাউজের সামনে ঐতিহাসিক গেটাসবার্গে শপথ গ্রহণ করেন তারা। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত নভেম্বরে নির্বাচনের পর থেকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবির নানা ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন জো বাইডেন।

তবে দেশটির প্রায় শতবছরের ইতিহাসে ঐতিহ্য ভেঙ্গে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে হোয়াইট হাউসের অর্ভ্যত্থনা অনুষ্ঠানে থাকেননি বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।

অন্যদিকে ট্রাম্পের বিদায়কালীন সংবর্ধনা অনুষ্ঠানে তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স না থাকলেও নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক পেন্স।

ট্যাগ: কমলা হ্যারিসজো বাইডেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আয়েশা সিদ্দিকার লড়াই দেশের নারীদের লড়াই

পরবর্তী

হোয়াইট হাউজে বাইডেন

পরবর্তী
বাইডেন হোয়াইট হাউজে বসে, মাস্ক পরা, ডেস্কে ফাইল ও ফোনের সাথে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াইট হাউজে বাইডেন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ বাইডেনের

সর্বশেষ

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT