চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ বাইডেনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন

শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু নীতি নির্বাহী আদেশে বাতিলের করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, যেসব সংকটের মুখোমুখি আমরা আছি সেসব নিয়ন্ত্রণের জন্য নষ্ট করার মতো কোনো সময় নেই।

প্রথম দিনেই করোনাভাইরাস সংকটে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া বাড়ানোর পদক্ষেপসহ অন্তত ১৫টি নির্বাহী আদেশে সই করেন বাইডেন। যার মধ্যে আছে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিবর্তনের আদেশ।

নির্বাহী আদেশ নিয়ে দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, ট্রাম্প প্রশাসনের গভীর ক্ষতিগুলোকে ঘুরিয়ে ফেলার জন্য শুধু নয় বরং আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নিবো।

নতুন সব আদেশে করোনাভাইরাস সংকট মোকাবেলায় বেশ কিছু আইন কার্যকর হবে। মাস্ক পরিধান এবং সব ধরনের ফেডারেল সরকারের সম্পত্তিতে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক হবে।  নতুন অফিস করা হবে এই সংকট প্রতিক্রিয়া সমন্বয় করার জন্য। ট্রাম্প প্রশাসনের শুরু করা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার প্রক্রিয়াও স্থগিত হবে।

বাইডেনের প্রশাসনের অগ্রাধিকার থাকবে জলবায়ু পরিবর্তনের উপরও।  ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে আবার সংযুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করার নির্বাহী আদেশেও সই করেছেন বাইডেন। যেখান থেকে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে গত বছর সরে আসে।

Reneta

বাইডেন তেল পরিবহন পদ্ধতি বিতর্কিত কীস্টোন এক্সএল পাইপলাইনকে দেওয়া প্রেসিডেন্টের অনুমতিও বাতিল করেছেন, যেটা নিয়ে পরিবেশবাদী এবং স্থানীয় আমেরিকান দলগুলি এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করেছে।

মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার জন্য অর্থ সহায়তা দেওয়ার ট্রাম্প প্রশাসনের দেওয়া জরুরি ঘোষণাও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে মুসলিমপ্রধান বেশ কিছু দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা সমাপ্তি করা হচ্ছে।

আরো বেশ কিছু আদেশ দেওয়া হয়েছে বর্ণ ও লিঙ্গসমতাকে ঘিরে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনবাইডেনমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হোয়াইট হাউজে বাইডেন

পরবর্তী

বাইডেনকে ট্রাম্পের ‘গোপন’ চিঠি

পরবর্তী

বাইডেনকে ট্রাম্পের 'গোপন' চিঠি

কমলা হ্যারিস

ইতিহাস গড়ে যা বললেন কমলা

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT