চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজব সিপিডির গুজব কাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাম্প্রতিক বছরে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাংক থেকে প্রায় সাড়ে ২২ হাজার কোটি টাকা হারিয়ে গেছে বলে দাবি করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র।

গত ৮ ডিসেম্বর ঢাকায় একটি হোটেলে ‘‘এমনতর ব্যাংকিং খাত নিয়ে আমরা কি করবো?’’ শিরোনামে অনুষ্ঠিত হয় সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র সংলাপে এই ব্যাংকিং খাতের অবনতির কথা তুলে ধরা হয়।

তবে বিশিষ্টজনদের মূল্যায়ন, ধসে যাওয়ার মতো অবস্থা হয় নাই ব্যাংকিং খাতে। তবে গত ১০ বছরে এককভাবে সবচেয়ে অবনতি হয়েছে এখানে।

Banglabid

সিপিডি’র সংলাপে আগামী সরকারের জন্য তাদের পরামর্শ, রাজনীতিকদের জন্য লুটপাটের অন্য খাত নির্দিষ্ট করে দেয়া, ব্যাংক নয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলতে দেবপ্রিয় মহাশয়রা একটা আজগুবি গল্প জাতির সামনে উপস্থাপন করে গেছেন বলে মন্তব্য  করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

আশরাফুল আলম খোকন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন:

Reneta

‘‘আজব সিপিডির গুজব কাহিনী

গত দশ বছরে দেশে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটেছে। আর তা হয়েছে দেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নতির জন্যই। চরম শত্রুরাও তা স্বীকার করে।

কিন্তু বিএনপি-জামাত, তাদের মদদপুষ্ট বুদ্ধিজীবীরা এবং বিদ্বেষপন্থী (পড়ুন বিদেশপন্থী) এনজিও সিপিডি বলছে দেশের ব্যাংক থেকে নাকি সাড়ে ২২ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। কিভাবে হয়েছে, কই গেছে তা তারা বিস্তারিত বলেনি। নির্বাচনের আগে শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলতে দেবপ্রিয় মহাশয়রা একটা আজগুবি গল্প জাতির সামনে উপস্থাপন করে গেছেন।

যেকোনো দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা অপরিহার্য। গত দশ বছরে ব্যাংক থেকে সাড়ে ৮ লক্ষ কোটি টাকা ব্যবসায়ীদের ঋণ দেয়া হয়েছে, যা একটা নিয়মিত প্রক্রিয়া। ব্যবসায়ীদের কাছ থেকে কিস্তিতে ঋণ ফেরত নেয়া – এটাও চলমান প্রক্রিয়া। সবাই যে সময়মতো কিস্তি পরিশোধ করে তা কিন্তু না। কিছু ব্যতিক্রমও ঘটে – এটাও নতুন কিছু না। যেমন, যেসব প্রার্থী এইবার ঋণখেলাপি থাকার কারণে নির্বাচন করতে পারেনি এরমধ্যে বিএনপি-জামাতেরই ৮০ শতাংশ।

যা বলছিলাম, গ্রাহকদের কাছ থেকে নিয়মিত কিস্তি উত্তোলন একটি চলমান প্রক্রিয়া। সেখানে সাড়ে ২২ হাজার কোটি টাকার কিস্তি অনিয়মিত। এমন না যে তারা টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে অথবা বিদেশে পাচার করে দিয়েছে।

যদি মোট ঋণ সাড়ে ৮ লক্ষ কোটি টাকার সাথে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে ৯৭.৫ শতাংশ নিয়মিত, অনিয়িমিত মাত্র ২.৫ শতাংশ টাকার কিস্তি উত্তোলন। কিন্তু বিএনপি-জামাতপন্থী সুশীল এবং সিপিডি এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করছে মনে হচ্ছে লোকজন এসে ব্যাংকের বোল্ট খুলে সাড়ে ২২ হাজার কোটি টাকা চুরি/ডাকাতি করে নিয়ে গেছে।

তাদের জানা উচিত মন্দ ঋণ মানে কিন্তু লুটপাট না, এটাও চলমান প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান হয়। বাংলা ভাষায় অনেকগুলো শব্দ আছে। যেমন :- গায়েব, লোপাট, তসরুফ, খেলাপি – এইগুলোর পার্থক্য না বুঝেই গুলিয়ে ফেললেই জাতি বিভ্রান্ত হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যাংকব্যাংকিং খাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধের গল্পে ‘একটি কৃতজ্ঞতাপত্র’

পরবর্তী

হামলা মামলা দলের কিন্ত ভোট আমার আপনার

পরবর্তী
গাইবান্ধা-৩ আসন-একাদশ জাতীয় সংসদ নির্বাচন

হামলা মামলা দলের কিন্ত ভোট আমার আপনার

জেরিন খানের গাড়ির সঙ্গে ধাক্কায় একজনের মৃত্যু

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT