চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি’র প্রথম নারী ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কিছুদিন আগে প্রথম মহিলা আম্পায়ার হিসাবে ছেলেদের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন ক্লেয়ার পোলোসাক। এবার ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন ভারতের জিএস লক্ষ্মী। প্রথম মহিলা হিসাবে আইসিসি’র এলিট প্যানেল ম্যাচ রেফারি নিযুক্ত হয়েছেন তিনি।

আগামী ২৩ মে ৫১ বছরে পা দিতে চলা ভারতীয় সাবেক ক্রিকেটার আইসিসি’র এলিট প্যানেলে ঢোকার মুহূর্ত থেকেই ম্যাচ রেফারি হিসাবে সরসারিভাবে ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জন করেন।

১৯৮৬ থেক ২০০৪ পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলা জিএস লক্ষ্মী ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি পেস বোলিংও করতেন। ২০০৮-০৯ সালে প্রথমবার ঘরোয়া মহিলা ক্রিকেট ম্যাচে ম্যাচ রেফারির ভূমিকা পালন করেন তিনি। পরে মেয়েদের তিনটি ওয়ানডে ইন্টারন্যাশনাল ও তিনটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন লক্ষ্মী।

Banglabid

আইসিসি’র সিনিয়র ম্যানেজার (আম্পায়ারস অ্যান্ড রেফারিজ) আদ্রিয়ান গ্রিফিত জিএস লক্ষ্মীকে আন্তর্জাতিক প্যানেলে স্বাগত জানিয়ে বলেন যে, এই নিযুক্তি সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে করা।

আইসিসি প্যানেলে ঢুকে জিএস লক্ষ্মী বলেন, ‘আইসিসির আন্তর্জাতিক প্যানেলে নির্বাচিত হতে পারা আমার কাছে বড় সম্মানের। আমার সামনে একটা নতুন রাস্তা খুলে গেল। ক্রিকেটার এবং ম্যাচ রেফারি হিসাবে আমার দীর্ঘ ক্যারিয়ারে যত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেটা কাজে লাগাতে চাইব ভবিষ্যতে। এমন সুযোগ ও সম্মান দেয়ার জন্য আইসিসি ও বিসিসিআইকে ধন্যবাদ জানাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লক্ষ্মীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেশাগ্রস্ত যুবকের চরিত্রে শহীদের বাজিমাৎ

পরবর্তী

হানিমুনে কোথায় গেলেন শ্রাবন্তী?

পরবর্তী

হানিমুনে কোথায় গেলেন শ্রাবন্তী?

এবার আরেক কৃষকের পাকা ধানে আগুন দিয়ে প্রতিবাদ

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT