চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আরেক কৃষকের পাকা ধানে আগুন দিয়ে প্রতিবাদ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:০৭ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, কৃষি
A A

টাঙ্গাইলে ধানের দাম কম ও ধান কাটার শ্রমিকের দাম বেশি থাকায় দিশাহারা হয়ে টাঙ্গাইলের কালিহাতীর এক কৃষকের পর এবার বাসাইলের আরেক কৃষক তার নিজের পাকা ধান ক্ষেতে আগুন দিয়ে প্রতিবাদ করেছেন।

সোমবার ১৩ মে বিকেলে বাসাইল উপজেলার কাশিল গ্রামের নজরুল ইসলাম খান নামের এক কৃষক নলী বিলের বোরো ধান ক্ষেতে আগুন ধরিয়ে দেন। এর আগে রবিবার ১২ মে দুপুরে জেলার কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের আব্দুল মালেক তার রোপনকৃত পাকা ধানে আগুন ধরিয়ে এ প্রতিবাদ করেন।

বাসাইলের কৃষক নজরুল ইসলাম বলেন: ধান কাটার শ্রমিকের মূল্য প্রায় এক হাজার টাকা। তারপরও শ্রমিক পাওয়া যাচ্ছে না। অপরদিকে ধান বিক্রি করতে হচ্ছে এক মণ ৫শ’ টাকা করে। এছাড়াও ধান ক্ষেতে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের শীষ চিটা হয়ে শুকিয়ে গেছে। বারবার স্থানীয় কৃষি অফিসে জানালেও তারা কোনও পদক্ষেপ নেয়নি।

তিনি আরও বলেন: ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়া প্রায় ৫৬ শতাংশের ধান কেটেছি। এই ৫৬ শতাংশ জমিতে মাত্র ৪মণ ধান হয়েছে।  ৫৬ শতাংশ জমিতে আমার প্রায় ২৫ হাজার টাকার ঘাটতি হয়েছে। তাই দিশাহারা হয়ে ২০ শতাংশ পাকা ধান ক্ষেতে আগুন ধরিয়ে দিলে স্থানীয়রা এসে নিভিয়ে দেয়। আমি এবার ১২ পাকি জমিতে বোরো আবাদ করেছি। এর ৮ পাকি জমির ধানে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে চিটা হয়েছে। এবার বোরো আবাদে অনেক টাকা ঘাটতি হবে।

বাসাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুপালী খাতুন বলেন: ধানে আগুন দেয়ার বিষয়টি শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্রমিকের দাম বেশি ও ধানের দাম কম হওয়ায় ওই কৃষক দিশেহারা হয়ে ধান ক্ষেতে আগুন দেন। এতে ওই কৃষকের ৬টি গোছা পুড়ে গেছে।

তিনি আরও বলেন: উপজেলায় এবার ১১হাজার ১শ’ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। কিন্তু বেশ কয়েকজন কৃষকের ৯ হেক্টর জমিতে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছিল। পরে তাদেরকে পরামর্শ দেয়া হলেও তারা দুইবার স্প্রে করেনি। এর ফলে কয়েকজন কৃষকের ধান নষ্ট হয়।

Reneta

উল্লেখ্য, এবার টাঙ্গাইলের ১২টি উপজেলায় এক লাখ ৭১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।  স্থানীয় হাটবাজারে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকায়। একজন শ্রমিক দিনে দুই থেকে আড়াই মণ ধান কাটতে পারে। শ্রমিকের মজুরি ও খাওয়া খরচের পর কৃষক লোকসানের মুখে পড়ছে। এ অবস্থায় প্রতি বিঘা জমিতে ধান আবাদে কৃষকের লোকসান গুনতে হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা। ক্ষেতে ধান পেকে পড়ে আছে। শ্রমিকের অভাবে কৃষক ধান কাটতে পারছেন না। কেউ কেউ ক্ষোভে, দুঃখে ধান ক্ষেতে আগুন ধরিয়ে দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT