চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেশাগ্রস্ত যুবকের চরিত্রে শহীদের বাজিমাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
বিনোদন
A A

নেশাগ্রস্ত যুবকের চরিত্রে এক ঝলক দেখিয়েই বাজিমাৎ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর!

গেল মাসেই মুক্তি পেয়েছিল বলিউড ছবি ‘কবীর সিং’-এর টিজার। মাত্র এক মিনিটের সেই টিজারটির পুরোটা জুড়েই ছিল বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর। যিনি ছবিটিতে কবির সিংয়ের চরিত্রে অভিনয় করছেন। আর তখন থেকেই ট্রেলারের প্রতীক্ষায় ছিলেন তার ভক্তরা। আর এবার ট্রেলারে দেখালেন ধামাকা!

ট্রেলারে দেখা গেছে প্রেমিকা প্রীতিকে (কিয়ারা) প্রচন্ডভাবে ভালোবেসেও না পেয়ে ছন্নছাড়া হয়ে যান মেডিকেল স্টুডেন্ট কবির সিং (শহীদ)। এরপর আত্মবিধ্বংসী পথ বেছে নেন কবীর সিং। সারাক্ষণ মদ আর ধূমপানে আসক্ত হয়ে থাকেন। একই সাথে হয়ে পড়েন আত্মনিয়ন্ত্রণহীন। ফলে সার্বক্ষণিক রাগান্বিত দেখা গেছে শহীদকে। সাথে মারপিট দৃশ্যওতো রয়েছেই!

২০১৭ সালে মুক্তি পাওয়া সন্দীপ বাঙ্গার তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি সংস্করণ ‘কবীর সিং’। ওই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন বিজয় দেবেরাকোন্ডা ও শালিনি পান্ডে। আর এবার এর হিন্দি রিমেকে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন শহীদ কাপুর ও হালের আবেদনময়ী কিয়ারা আদভানি।

ছবিটি বলিউডে রিমেক হলেও পরিচালনা করেছেন সেই তেলেগু নির্মাতাই। আসছে ২১জুন ভারতসহ সারা বিশ্বে মুক্তি পাবে ‘কবীর সিং’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবীর সিংশহিদ কাপুরশহীদ কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরাকের মরুভূমিতে ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটির তথ্য প্রকাশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার

মে ১৮, ২০২৬

‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান’

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT