চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইজিপি বললেন ফরহাদ মজহার অপহৃত হননি, প্রমাণ আছে

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১২:৫৩ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৭
অপরাধ
A A
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক

পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক

এ পর্যন্ত তদন্তে পুলিশ ও গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন অপহরণ হননি কবি ফরহাদ মজহার। তবে কি কারণে দিনভর ফরহাদ মজহার কার সঙ্গে কোথায় অবস্থান করেছিলেন তা জানতে দু-তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন পুলিশের আইজি।

মোহাম্মদপুরের রিং রোডের বাসা থেকে বের হওয়ার পর অপহরণ হয়েছেন কবি ফরহাদ মাজহার- তার স্ত্রীর এমন অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত করছে ডিবি। উদ্ধার হওয়ার পর আদালতে তার নিখোঁজ সময় কালের বিবরণ দিয়ে বিবৃতি দেয়ার পর থেকেই হাসপাতালে ভর্তি আছেন ফরহাদ মজহার। এ ব্যপারে মুখ খুলছেন না তিনি বা তার পরিজন। এরই মধ্যে রাজধানীতে মাদক বিরোধী এক অনুষ্ঠান শেষে এ ব্যাপারে কথা বলেন পুলিশের আইজি।

ক্যামেরার সামনে কথা না বললেও তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা বলছেন ঢাকা থেকে খুলনা পর্যন্ত ফরহাদ মজহারের চলার পথে কিছু অসংগতি পাওয়া গেছে, যার রহস্য খুঁজে বের করতে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। ঢাকা ফেরার পথে নিজের নাম বাদ দিয়ে অন্য নামে হানিফ পরিবহনের টিকেট নিয়েছিলেন ফরহাদ মজহার। আদালতকে এ ব্যপারে বিবৃতি দিয়েছেন ওই কাউন্টারের ম্যানেজার। বলেছেন টিকেট নিজেই সংগ্রহ করেছিলেন ফরহাদ মজহার।

Banglabid

গত ৩ জুলাই সোমবার ভোর ৫টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলী রিং রোডের ‘হক ভবন’ থেকে স্বাভাবিক পোশাকে, স্বাভাবিকভাবে হেঁটে বের হন ফরহাদ মজহার। কিছুক্ষণ পরে তার স্ত্রী ফরিদা আখতারের মোবাইল ফোনে ফরহাদ মজহার নিজেই জানান, কেউ তাকে তুলে নিয়ে যাচ্ছে।

সেসময় তাকে মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কার কথাও জানান তিনি। ফরহাদ মজহার নিয়মিত যে নম্বর ব্যবহার করেন তার বদলে মাঝেমধ্যে ব্যবহার করেন এমন নম্বর থেকে তার স্ত্রীর ফোনে ফোন আসে।

প্রয়োজন হতে পারে জানিয়ে ফোনে ফরহাদ মজহার ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রস্তুত রাখতেও বলেন।

Reneta

এরপর নিখোঁজ লেখক-কলামিস্ট ফরহাদ মজহারের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার মোবাইল ট্রাকিংয়ের ম্যাধমে মোবাইলের লোকেশন সনাক্ত করে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অভিযান চালায় র‌্যাব।

পরে সেদিন রাতেই যশোর থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। মঙ্গলবার সকালে তাকে ঢাকা নিয়ে আসা হয়। এদিন নিজের জিম্মায় আদালত থেকে মুক্তি পেয়ে বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরহাদ মজহার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়া সঙ্কট: যুদ্ধবিরতিতে একমত যুক্তরাষ্ট্র ও রাশিয়া

পরবর্তী

একটু দূরে ডাকছে জীবন…

পরবর্তী
‘মা’কে বুকে নিয়ে সাকিব

একটু দূরে ডাকছে জীবন...

বন্যায় নাকাল বিভিন্ন জেলা

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT