চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে খানিকটা উন্নতি চোখে পড়লেও বোলিংয়ে হতাশ করল বাংলাদেশ। মিরপুরে স্বাগতিকদের দেয়া ১২৭ রানের লক্ষ্য মাত্র ১৩ ওভারেই টপকে গেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হওয়ার হতাশা কাটার আগেই প্রথম টি-টুয়েন্টিতে বিপর্যস্ত নিগার সুলতানা জ্যোতির দল। হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।

অ্যালিসা হিলি ও বেথ মুনির দুর্দান্ত ব্যাটিংয়ে ৪২ বল আগেই জয় নিশ্চিত করে অজি মেয়েরা। হিলি ৬৫ ও মুনি ৫৫ রানে অপরাজিত থাকেন। দুজনই মারেন ৯টি করে চার।

বাংলাদেশের অন্যতম সেরা বোলার নাহিদা আক্তার ছিলেন সবচেয়ে খরুচে। এ বাঁহাতি স্পিনার ৩ ওভারে দিয়েছেন ৩৫ রান।

Banglabid

ওয়ানডের মতো টি-টুয়েন্টি সিরিজের শুরুটাও ছিল বিভীষিকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে ২ উইকেট হারানোর পর আবারও ব্যাটিং ধসের শঙ্কা জেগেছিল। তবে নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। সিরিজে প্রথমবার একশ পেরোয় স্বাগতিকরা। অজি বোলারদের সামনে ৫ উইকেটে ১২৬ রানে থামে টিম টাইগ্রেস। তবে বোলাররা সামান্য লড়াইও জমাতে পারেননি।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় স্বাগতিকরা। প্রথম বলেই দিলারা আক্তার পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন। সোবহানা মোস্তারি ৮ বলে কোনো রান না করেই আউট হন।

মুর্শিদা খাতুনের সঙ্গে জ্যোতির ৫৭ রানের জুটিতে ভালোভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

Reneta

২৭ বলে ২০ রান করে মুর্শিদা আউট হেন। এরপর জ্যোতির সঙ্গে লড়াই চালিয়ে যান ফাহিমা খাতুন। ২১ বলে ২৭ রান করেন দুটি চার ও একটি ছক্কায়।

৬৪ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। ‍টি-টুয়েন্টিতে এটি তার ষষ্ঠ ফিফটি। অধিনায়কের ইনিংসে ছিল সাতটি চারের মার।

এর আগে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই বড় ব্যবধানে হারে বাংলাদেশ। কোনোটিতেই ব্যাটিংয়ে তিন অঙ্ক স্পর্শ করতে পারেনি বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিবাংলাদেশ-অস্ট্রেলিয়ামিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরফান নেই, বিশাল ভরদ্বাজের ছবিতে কার্তিক

পরবর্তী

দ্বিতীয় দিনেও বক্স অফিসে ‘ক্রু’র দাপট অব্যাহত

পরবর্তী
তিন নারী যাত্রী বিমানবন্দরে হাঁটছেন, সূর্য্যর আলোতে ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনেও বক্স অফিসে ‘ক্রু’র দাপট অব্যাহত

বাংলাদেশের রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার জন্য যাত্রীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ, শীঘ্রই সিদ্ধান্ত

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT