বিনোদন

ইরফান নেই, বিশাল ভরদ্বাজের ছবিতে কার্তিক

বিশাল ভরদ্বাজের ছবিতে কার্তিকের ছবি, নাটকীয় পোজ ও ভাব প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশাল ভরদ্ববাজের ছবিতে কার্তিকের ছবি, তিনি একটি কালো পোশাক পরেছেন এবং ভাবপ্রকাশে মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশাল ভরদ্বাজের ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ছবির নাম রাখা হয়েছে ‘অর্জুন উস্তারা’। প্রযোজক হিসাবে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

এই ছবিতে অভিনয় করার কথা ছিল প্রয়াত অভিনেতা ইরফান খানের। বিশাল ভরদ্বাজ ছবিটি কোভিডের আগে তৈরির পরিকল্পনা করেছিলেন। তবে বিভিন্ন সমস্যা, মাঝে কোভিড বছরগুলির কারণে ছবিটি পিছিয়ে যায়। চলে যান ইরফান। অবশেষে ছবির শুটিং আবারও শুরু হতে চলেছে। ইরফান না থাকায় মূল চরিত্রে নেয়া হয়েছে কার্তিক আরিয়ানকে। কার্তিকের কথা মাথায় রেখে ছবির চরিত্রটিতে বেশকিছু পরিবর্তন করে নতুনভাবে তৈরি করা হয়েছে।

চলতি বছরের শেষে শুরু হবে এই ছবির শুটিং। ছবির নাম রাখা হয়েছে ‘অর্জুন উস্তারা’। কার্তিক আরিয়ানের এই ছবি বিগ বাজেটের ছবি হতে চলেছে। জানা যাচ্ছে, এই ছবির জন্য বিনিয়োগ করা হবে ১৫০ কোটি টাকা।

স্পেন, গ্রিস সহ ইউরোপের বিভিন্ন প্রান্তে এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। ২০২৫ সালের শেষে মুক্তি পাবে এই ছবি।

বিষয়:ইরফান খান কার্তিক আরিয়ান বিশাল ভরদ্বাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…