চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসবাস ‘অযোগ্যতা’র তালিকায় বিশ্বের দ্বিতীয় শহর ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক, বাংলাদেশ
A A

বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অযোগ্য শহর হিসেবে প্রথম হওয়া সিরিয়ার দামেস্কের চেয়ে মাত্র ৭.৩ শতাংশ পয়েন্ট বেশি পেয়েছে কয়েকশো বছরের পুরনো এ শহরটি।

ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপের ফল হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়েছে। সংঘটিত অপরাধ, সামাজিক অস্থিরতা, জঙ্গি/সন্ত্রাসবাদ বা যুদ্ধ – এ বিষয়গুলো সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দশটি শহরের তালিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে দি ইকোনমিস্ট। শতাংশ হিসেবে, অর্থাৎ ১০০ নম্বরের স্কেলে এই পয়েন্ট প্রকাশ করা হয়।

সেই শতকরা পয়েন্ট হিসেবে ২০১৮ সালে প্রথম স্থান পাওয়া দামেস্ক পেয়েছে ৩০.৭ শতাংশ, আর ঢাকা পেয়েছে ৩৮। ০.৫ শতাংশ ব্যবধানে তৃতীয় স্থানে আছে নাইজেরিয়ার লাগোস।

Banglabid

গত বছরও দামেস্ক প্রথম হয়েছিল বসবাসের অযোগ্য শহরের তালিকায়। অবশ্য সেবার পয়েন্ট ছিল আরেকটু কম: ৩০.২। ২০১৭’র ওই তালিকায় ৩৮.৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল ঢাকা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে লাগোস, নাইজেরিয়া (৩৬) এবং ত্রিপোলি, লিবিয়া (৩৬.৬)।

এক বছরে ঢাকার অবস্থান আরও খারাপ হয়ে শেষের দিক থেকে দ্বিতীয়তে চলে এলো।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জঙ্গিবাদের উচ্চ ঝুঁকি রয়েছে, এমন বিশ্লেষণ ঢাকা এবং লাগোসের অবস্থানের ওপর প্রভাব ফেলেছে।

Reneta

ঢাকার চেয়েও দুই ধাপ এগিয়ে এ বছর চতুর্থ স্থান পেয়েছে পাকিস্তানের করাচি। অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুর কারণে তার এ অবস্থান বলে ধারণা করা হচ্ছে।

তবুও বাংলাদেশের চেয়ে ভালো অবস্থান পেয়েছে করাচি। যদিও গত বছরের ডিমোশন হয়েছে এই শহরেরও। ২০১৭ সালে ৪০.৯ শতাংশ পয়েন্ট পেয়ে করাচি সপ্তম স্থান পেয়েছিল।

বসবাসের অযোগ্য নগরী ঢাকা
গত সাত বছরের বিজয়ী মেলবোর্ন এবার দ্বিতীয়

অন্যদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা খেতাব পেয়েছে পৃথিবীর সবচেয়ে বাসযোগ্য নগরীর। দ্বিতীয় স্থান পেয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। গত সাত বছর ধরে প্রথম ছিল মেলবোর্ন। জাপানের ওসাকা এবং কানাডার ক্যালগারি যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছে।

এক নজরে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য ১০ শহর

১. ভিয়েনা, অস্ট্রিয়া
২. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
৩. ওসাকা, জাপান
৪. ক্যালগারি, কানাডা
৫. সিডনি, অস্ট্রেলিয়া
৬. ভ্যানকুভার, কানাডা
৭. টোকিও, জাপান
৮. টরন্টো, কানাডা
৯. কোপেনহেগেন, ডেনমার্ক
১০. অ্যাডেলেইড, অস্ট্রেলিয়া।

এক নজরে বিশ্বে বাসের সবচেয়ে অযোগ্য ১০ শহর

১. দামেস্ক, সিরিয়া
২. ঢাকা, বাংলাদেশ
৩. লাগোস, নাইজেরিয়া
৪. করাচি, পাকিস্তান
৫. পোর্ট মোরেসবি, পাপুয়া নিউ গিনি
৬. হারারে, জিম্বাবুয়ে
৭. ত্রিপোলি, লিবিয়া
৮. দৌয়ালা, ক্যামেরুন
৯. আলজিয়ার্স, আলজেরিয়া
১০. দাকার, সেনেগাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আইয়ে ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’

পরবর্তী

কোনো নিষেধই মানছে না গুগল, লোকেশন জানছেই

পরবর্তী
গুগল-লোকেশন

কোনো নিষেধই মানছে না গুগল, লোকেশন জানছেই

প্রকল্প

৩ হাজার ৮৮ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন

সর্বশেষ

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT