চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ হাজার ৮৮ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A
প্রকল্প

৩ হাজার ৮৮ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক সভায় মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৮৮ কোটি ৩৫ লাখ টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ২ হাজার ৩৩৯ কোটি ৮৮ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৫০ কোটি ৫৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৬৯৭ কোটি ৯৩ লাখ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগের ‘ডিপিডিসি’র আওতাধীন এলাকায় ৮ লাখ ৫০ হাজার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন’ প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৫৭ কোটি টাকা ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ৬০৭ কোটি ৪১ লাখ টাকা। আর সংস্থাটির নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৫০ কোটি ৫৪ লাখ টাকা।

এ ছাড়া সভায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রকল্প নেয়া হয়েছে। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮২৬ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ১২৮ কোটি ১৯ লাখ টাকা। আর প্রকল্প সাহায্য আসবে ৬৯৭ কোটি ৯৩ লাখ টাকা।

Reneta

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- ৪২১ কোটি ৪৫ টাকা ব্যয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘নবীবগর-আশুগঞ্জ-সড়ক উন্নয়ন, ২১৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ‘ভালুকা-গফরগাঁও-হোসেনপুর সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’, ১৪০ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ‘টাঙ্গাইল-দেলদুয়ার- জেলা মহাসড়ক (জেড- ৪০১৫), করটিয়া (ভাতকুড়া)-বাসাইল জেলা মহাসড়ক (জেড-৪০১৫) এবং পাকুল্লা-দেলদুয়ার-এলাসিন জেলা সমাসড়কের দেলদুয়ার-এলসিন (জেড-৪০০৭) অংশকে যথাযথমানে ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প।

এ ছাড়া ৯৯ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ‘গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট জেলা মহাসড়ক (জেড-৫৫৫৪) যথাযথমানে ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প, ৩১৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ‘এস্টাব্লিশমেন্ট অব ইন্ট্রিগ্রেটেড এডুকেশনার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্প, ১৫৪ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশ পুলিশের ডাটা সেন্টারের ধারণক্ষমতা বৃদ্ধি’ এবং ২৫৫ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ‘চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন মহানন্দা সেতুর সাথে সংযোগ সড়ক উন্নয়ন’ প্রকল্প।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT