চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মরদেহ উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন এবং ঢাকার সাভারের দুই বছর বয়সী এক শিশু রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যে এ বিষয়টি জানা গেছে।

পরিচয় শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন হলেন দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, তাদের শিশু সন্তান শর্ণশিষ দত্ত এবং আফসানা শিম্মিনের বাবা মো. আকরাম আলী।

Banglabid

কুষ্টিয়ার আরুয়াপাড়ার বাসিন্দা দেবাশিস দত্তের বয়স ৩৯ বছর। তার স্ত্রী আফসানা শিম্মিনের বয়স ২৭ বছর। তাদের সন্তান শর্ণশিষ দত্তের বয়স এক বছর আট মাসের মতো। আফসানার বাবা মো. আকরাম আলীর বয়স ৬৪ বছর।

নিহতদের মধ্যে ঢাকার সাভারের আহামেদ বাবু নামে দুই বছর বয়সী এক শিশুর পরিচয়ও শনাক্ত হয়েছে। তার বাবার নাম আদম আলী। তাদের ঠিকানা সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।

অন্যদিকে নিহত আরেকজন ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার ১৯ বছর বয়সী সন্দীপ পাসওয়ান। তার বাবার নাম প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর।

Reneta

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত আরও তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

এর আগে মঙ্গলবার রাতে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধারকলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালনিহত মরদেহহোটেলে অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

পরবর্তী

তিন জেলার ডিসি প্রত্যাহার

পরবর্তী
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT