বিনোদন

চ্যানেল আইয়ে ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’

এ টেলিফিল্মটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন

চ্যানেল আইয়ে ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’

ঈদ উৎসবে বিভিন্ন চ্যানেলে প্রচার হয় কমেডি, রোমান্টিক ও পারিবারিক গল্পের নাটক-টেলিফিল্ম। এগুলো ড্রয়িং রুমের দর্শদের কাছে বাড়তি আনন্দ যোগ করে। প্রতিবছরের মতো এবার ঈদেও চ্যানেল আইতে প্রচার হবে বেশ কিছু নাটক-টেলিফিল্ম।

এর মধ্যে একটি হচ্ছে, লাক্স নিবেদিত জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত টেলিফিল্ম ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’। এটি রচনা করেছেন ফারিয়া হোসেন। পুরান ঢাকার একটি ছেলে ও মেয়েকে ঘিরে নির্মিত হয়েছে ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’।

এতে দেখা যাবে মেয়েটা খুবই কনজারভেটিভ। তার বাবা এলাকার সম্মানীত ব্যক্তি। সেখানকার একটি ছেলে তাকে খুব পছন্দ করে। এমনকি মেয়েটিকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। মেয়েটিও ছেলেটিকে ভালোবাসে কিন্তু তা প্রকাশ করে না। পাওয়া না পাওয়ার মধ্যেই থেকেই যায় তাদের ভালোবাসা।

গল্পের শেষ পরিণতি একেবারেই অন্যরকম। সেখানে অভিনয় করেছেন জোভান আহমেদ ও মেহজাবিন চৌধুরী। টেলিফিল্মটি নিয়ে জোভান বলেন, গড়পড়তার বাইরে অন্যরকম একটি কাজ এটি। দুজন দুজনকে ভালোবাসলেও সেটা অনেক সময় অপ্রকাশিত থেকে যায়। এটাই দেখানো হয়েছে। গল্পের শেষে ট্রাজেডি রয়েছে।

তিনি বলেন, আমার ভীষণ পছন্দের একটি কাজ এটি। অনেক গল্পে কাজ করলেও সবগুলো দেখা হয়না। তবে প্রচারের সময় এই কাজটি আমি অবশ্যই দেখবো। সবাইকে টেলিফিল্মটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, গত একবছর ধরে কাজটির জন্য অপেক্ষা করেছি। এই ঈদে সবার আগে এই কাজটাই নির্মাণ করেছি। আমাদের একটা অনেক পছন্দের প্রোজেক্ট। আমি বিশ্বাস করি কাজটি সবাই খুব পছন্দ করবেন।

জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’।

বিষয়:চয়নিকা চৌধুরী জোভান মেহজাবিন চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…