চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা সাদেক বাচ্চুর করোনা পজিটিভ, দোয়া চাইলেন মেয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গেল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু। করা হয়েছিলো করোনা টেস্ট। শুক্রবার যার ফল পজিটিভ এসেছে।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন তার মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবিন। বললেন, করোনা পজিটিভ জানার পর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে মহাখালি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানেই বাবার চিকিৎসা চলবে।

করোনা ছাড়াও শরীরে আরো বেশকিছু ‘ক্রিটিক্যাল’ সমস্যা আছে সাদেক বাচ্চুর। তবে সেগুলো এই মুহূর্তে ঠিক থাকলেও ফুসফুসের ইনফেকশনটা নিয়ে শঙ্কিত তার পরিবার। মেয়ে জানান, চিকিৎসকরা জানিয়েছেন বাবার এই অবস্থা রিকভার করতে কিছুদিন সময় লাগবে। কারণ ফুসফুসের ইনফেকশনটা একটু ছড়িয়ে গেছে।

বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান অভিনেতা সাদেক বাচ্চুর মেয়ে।

প্রায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা- সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চুর। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এরপর থেকে কয়েক শত ছবিতে খলঅভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।

ট্যাগ: অভিনেতাকরোনাজায়েদ খানলিড বিনোদনসাদেক বাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষকের গলায় নোবেল পদক পরিয়ে দিয়ে বললেন, এ পুরস্কার আপনার

পরবর্তী

বাবা নয়, মেসির পাশে পেশাদার কাউকে চান ক্রেসপো

পরবর্তী

বাবা নয়, মেসির পাশে পেশাদার কাউকে চান ক্রেসপো

পুত্র সন্তানের মা হলেন নায়িকা শুভশ্রী

সর্বশেষ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬

সমর্থকদের উপর পুলিশের ‘বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে বার্সা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT