চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকের গলায় নোবেল পদক পরিয়ে দিয়ে বললেন, এ পুরস্কার আপনার

ইশতিয়াক আলম ইশতিয়াক আলম
২:০০ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
মতামত
A A
কলেজ শিক্ষক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের হাতে হাত এবং বুকে মাথা রেখে প্রফেসর আব্দুস সালাম

কলেজ শিক্ষক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের হাতে হাত এবং বুকে মাথা রেখে প্রফেসর আব্দুস সালাম

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালাম নোবেল পুরস্কার পান ১৯৭৯ সালে। মুসলিমদের মধ্যে তিনি দ্বিতীয়, প্রথম নোবেল পান মিসরের প্রেসিডেন্ট আনওয়ার সাদত। প্রফেসর সালাম একা নন, সেই বছর পদার্থবিজ্ঞানে তার সহযোগী ছিলেন Sheldon Lee Glashow ও Steven Weinberg। তাদের বিষয় ছিল theory of the unified weak and electromagnetic interaction between elementary particles, including, inter alia, the prediction of the weak neutral current. এই দু’জনই যুক্তরাষ্ট্রের যথাক্রমে বস্টন ও টেক্সাস ইউনিভার্সিটির প্রফেসর।

কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৮১ সালে প্রফেসর আব্দুস সালামকে দেবপ্রসাদ সর্বাধিকারী স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে আমন্ত্রণ জানায়। তিনি অসম্মতি জানিয়ে লিখেন, যে বিশ্ববিদ্যালয় তার কৃতি শিক্ষককে কোনোদিন সম্মানিত করেনি, তাদের কাছ থেকে তিনি পুরস্কার নিতে অপারগ।

কলকাতা বিশ্ববিদ্যালয় বিপদে পড়ে যায়, প্রফেসর সালামের শিক্ষককে তারা চেনেন না- জানেন না, তিনি বেঁচে আছেন কিনা তাও জানেন না। তারা ব্যর্থ হন সেই শিক্ষকের খোঁজ পেতে।

তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। প্রফেসর আব্দুস সালাম তাকে চিঠি লেখেন। প্রশাসন খুঁজে বের করে মি. গঙ্গোপাধ্যায়কে।

প্রফেসর আব্দুস সালামের এই শিক্ষকের নাম অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯১৫ এবং ১৯১৮ সালে যথাক্রমে গণিত ও ফলিত গণিতে মাষ্টার্স ডিগ্রী নেন। তৎকালীন বঙ্গদেশে চাকরি না পেয়ে তিনি চলে যান লাহোরে।

সেখানে আর্যসমাজ প্রতিষ্ঠিত সনাতন ধর্ম কলেজ লাহোরে অঙ্কের অধ্যাপক হিসাবে যোগ দেন। অল্পদিনেই ভাল শিক্ষক হিসাবে তার সুনাম ছড়িয়ে পরে। অঙ্ক নিরস বিষয়, কিন্তু তার ক্লাসে কোনো ছাত্র অনুপস্থিত থাকত না, এমনই ছিল তার ক্লাসের আকর্ষণ। ১৯৪৭ সালে দেশভাগের পর কলেজটি লাহোর থেকে উঠিয়ে ভারতের আম্বালায় নিয়ে আসা হয়।

Reneta

প্রফেসর আব্দুস সালামঅনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়র খোঁজ পাবার পর কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে Eminent Teacher Award সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রফেসর আব্দুস সালামকে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত থাকার। চিরকুমার অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তখন অসুস্থ এবং কলকাতায় তার আত্মীয়ের বাড়িতে বিছানায় শয্যাশায়ী। তাকে সম্মানিত করার সময় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সঙ্গী হন প্রফেসর আব্দুস সালাম। শয্যাশায়ী শিক্ষকের কাছে উপস্থিত হলে প্রফেসর সালাম পকেট থেকে তার নোবেল পদক বের করে প্রিয় শিক্ষকের গলায় পরিয়ে দিয়ে বলেন, ‘আপনার কাছে অঙ্ক শিখেছিলাম বলেই আমি এতদূর আসতে পেরেছি। স্যার এ পুরস্কার আমার নয়, এটা আপনার।’

শিক্ষক ও ছাত্রের সম্পর্ক দেশ-কাল-ধর্মের ওপর নির্ভর করে না, শিক্ষকের সম্মান অনেক উপরে এবং অপার্থিব। প্রফেসর আব্দুস সালাম তার কলেজ শিক্ষক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে যেভাবে ও যে সম্মান জানালেন তা এক বিরল ঘটনা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেলশিক্ষক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে ‘চাঁন মিয়ার বায়োস্কোপ’

পরবর্তী

অভিনেতা সাদেক বাচ্চুর করোনা পজিটিভ, দোয়া চাইলেন মেয়ে

পরবর্তী

অভিনেতা সাদেক বাচ্চুর করোনা পজিটিভ, দোয়া চাইলেন মেয়ে

বাবা নয়, মেসির পাশে পেশাদার কাউকে চান ক্রেসপো

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT