চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’র বাজেট প্রায় ১০০ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

নতুন চিন্তা-চেতনা ও আধুনিকতা নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক, প্রযোজক এবং দেশের অন্যতম সফল ও শীর্ষস্থানীয় শিল্পপতি অনন্ত জলিল। প্রায় সাত বছর পর এ তারকা তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে আসছেন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রেকর্ড পরিমাণ বাজেট ব্যয় হয়েছে, যা শুনলে চোখ কপালে উঠবে! সিনেমাটির বাজেট প্রায় বাংলাদেশী টাকায় প্রায় ১০০ কোটি টাকা যা মার্কিন ডলার হিসেবে ১২ মিলিয়ন।

শনিবার রাতে ঢাকার এক পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে তথ্যটি জানিয়েছেন অনন্ত জলিল।

সংবাদ সম্মেলনে ‘দিন দ্য ডে’ সিনেমা প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ইরানী প্রযোজক ও পরিচালক এবার ঢাকায় এসে সিনেমার বাজেটের হিসেবে দিয়েছেন। টোটাল হিসেবে দেখা গেছে বাজেট মার্কিন ডলারে ১২ মিলিয়ন, যা বাংলাদেশী টাকায় প্রায় ১০০ কোটি টাকা। সিনেমাটি পুরোপুরি প্রস্তুত। আসন্ন ঈদুল আজহায় বাংলাদেশ, ইরানসহ বিশ্বের ৮০টি দেশে একযোগে মুক্তি দেয়া হবে। সেই প্রক্রিয়া চলছে। ইরান থেকে পরিবেশনা করা হবে।

Banglabid

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো ‘দিন দ্যা ডে’র বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল। এ বিষয়ে তিনি জানান, বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে তিনি সেই অংশটুকুতে লগ্নী করেছে। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানী প্রযোজক।

যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরান এই চারদেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোহমর্ষক প্রেক্ষাপট।

অনন্ত জলিল বলেন, সিনেমার নাম ‘দিন দ্য ডে’ হলেও এখানে ইসলামের কোনো ঘটনা নেই। আমাদের জীবনের ঘটনাগুলো রয়েছে তাই রয়েছে এ সিনেমায়। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিচ্ছি না কারণ এবার অনেক বড় ভালো সিনেমা আসছে। তাই ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেয়া হবে।

Reneta

সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তার আরেক সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ নিয়েও কথা বলেন। যেখানে উপস্থিত ছিলেন তুরস্ক, ভারতীয় অভিনেতা কবির দুহান সিং, রবি কিষান ও প্রদীপ রাওয়াত প্রমুখ। রাজনৈতিক প্রেক্ষাপটে সিনেমাটি নির্মিত হবে। যেখানে তুরস্ক, ভারতের শিল্পীরাও অভিনয় করবেন। বাংলাদেশ থেকে নেত্রী’র ভূমিকায় অভিনয় করবেন অনন্তপত্নী বর্ষা। নেত্রী ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে আর ৫ শতাংশ শুটিং হবে ঢাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলদিন দ্য ডেবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারে বিক্ষোভে গুলি, বহু হতাহত

পরবর্তী

বন্যপ্রাণী সংরক্ষণে পুরস্কার পাচ্ছেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

পরবর্তী

বন্যপ্রাণী সংরক্ষণে পুরস্কার পাচ্ছেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

এই অর্জন ধরে রাখতে হবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT