চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই অর্জন ধরে রাখতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৭ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে বাঙালি জাতি অনেক বড় এক অর্জনের কথা শুনলো। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে। আগামী পাঁচ বছর উত্তরণের প্রস্তুতি পর্ব শেষে ২০২৪ সালে সংস্থাটির সাধারণ অধিবেশনে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি মিলবে।

আমরা এরই মধ্যে জেনেছি, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন-সিডিপি) একদিন আগে এই সিদ্ধান্তের কথা জানায়। তার আগে যুক্তরাষ্ট্রে ইউএন-সিডিপির পাঁচ দিন ব্যাপী ত্রি-বার্ষিক পর্যালোচনা বৈঠক হয়। সেই বৈঠকেই বাংলাদেশের এই কৃতিত্বের ঘোষণা আসে।

সেই ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের তালিকা আছে বাংলাদেশ। দুই বছর আগে ২০১৮ সালে উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে। এবার দ্বিতীয় বারের মতোও সেসব শর্ত পূরণ করেছে বাংলাদেশ। তাতেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেয়েছে। সেই শর্তগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ভঙ্গুরতা, মাথাপিছু আয় এবং মানবসম্পদ সূচক।

Banglabid

এমনিতেই এই অর্জন বাংলাদেশের জন্য বড় সাফল্যের প্রমাণ। তারপর আবার সেটা যদি হয়, করোনাভাইরাস মহামারির মধ্যে- তাতে অর্জনটা আরও গৌরবান্বিত হয়। কেননা এই মহামারিতে বিশ্বের বড় বড় দেশের অর্থনীতিতে ব্যাপক ধাক্বা লেগেছে। যা থেকে ঘুরে দাঁড়াতে তাদের বহু বছর লাগবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ, বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে সেই প্রভাব তেমনভাবে পড়েনি বললেই চলে।

এই ধরনের সাফল্যের পেছনে সরকারের বড় পরিকল্পনা, পরিশ্রম এবং প্রচেষ্টা থাকে। তবে প্রধানমন্ত্রী শেখ এই অর্জনের কৃতিত্ব দিয়েছেন দেশের জনগণকে আর তা উৎসর্গ করেছেন নতুন প্রজন্মকে। তিনি বলেছেন, ‘এই কৃতিত্ব অর্জন আপামর জনসাধারণের। এটা উৎসর্গ করছি নতুন প্রজন্মকে।’ এর পাশাপাশি প্রধানমন্ত্রী উন্নয়নশীল বাংলাদেশের স্বীকৃতি ধরে রাখতে দক্ষ ও উপযুক্ত নাগরিক গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন।

আমরাও প্রধানমন্ত্রীর সঙ্গে এক মত পোষণ করি। এই অর্জন ধরে রাখতে হবে। আর সেই দায়িত্ব দেশের জনগণেরই। আমাদের বিশ্বাস, উন্নয়নশীল দেশের কাতার থেকে বাংলাদেশ একদিন অবশ্যই উন্নত দেশের সারিতে অবস্থান করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়নশীল দেশএলডিসিজাতিসংঘপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশস্বল্পোন্নত দেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যপ্রাণী সংরক্ষণে পুরস্কার পাচ্ছেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

পরবর্তী

সুইস ব্যাংকে বাংলাদেশী কার কত টাকা, জানতে চেয়েছেন হাইকোর্ট

পরবর্তী

সুইস ব্যাংকে বাংলাদেশী কার কত টাকা, জানতে চেয়েছেন হাইকোর্ট

সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন 'মাইলস'র শাফিন আহমেদ

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT