চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঘটনের অস্কার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

কাল বাংলাদেশ সময় সকাল ছয়টা থেকে শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের লাল গালিচা প্রস্তুত। সেরা ছবিটাই অস্কার পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় সেরার ভাগ্যে অস্কারের সেই স্বর্ণালী মূর্তি জোটে না। মাঝে মাঝে অঘটনও ঘটিয়ে দেয় অস্কার।

এবারের আসরে রেকর্ড সংখ্যাক ১৪টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘লা লা ল্যান্ড’ ছবিটি।

এর আগে কেবল ‘অল অ্যাবাউট ইভ’ (১৯৫৯) ও ‘টাইটানিক’ (১৯৯৭) ছবি দুটিই এত বেশি সংখ্যাক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। পুরো অস্কার জুড়েই যেন তাই ‘লা লা ল্যান্ড’ ছবির আধিপত্য। কিন্তু শেষ পর্যন্ত সেই আধিপত্য টিকবে? নাকি অন্য কোনো অপেক্ষাকৃত কম আলোচিত ছবিই ছিনিয়ে নেবে অস্কার—এই উত্তর পেতে আর কয়েক ঘণ্টা বাকি আছে।

Banglabid

সেরা ছবি অথচ অস্কার জোটেনি, এমন দুর্ভাগা ছবির তালিকায় প্রথমেই রাখতে হয় আলফ্রেড হিচককের ‘ভার্টিগো’ সিনেমাকে। চলচ্চিত্রের ‘মাস্টার অব সাসপেন্স’ বলা হয় হিচকককে। অথচ তার সেরা ছবিটিকে শূন্য হাতে ফিরতে হয় অস্কার আসর থেকে। ২০১২ সালের এক জরিপে বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত সেরা ছবি হিসেবে স্বীকৃতি পায় ‘ভার্টিগো’। অথচ একটি ক্যাটাগরিতেও অস্কার জিততে পারেনি সিনেমাটি।

লা লা ল্যান্ডের ভাগ্যেও কোন অঘটন ঘটতে যাচ্ছে না তো?

তবে ভাগ্যের জোড়ে অপেক্ষাকৃত কম আলোচিত ছবিও পেয়েছে অস্কার। এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে ১৯৬৯ সালে ৯টি ক্যাটাগরিতে অস্কার পাওয়া ‘গিরি’ ছবিটি। এতগুলো ক্যাটাগরিতে অস্কার পাওয়া এই ছবিকে মনে করা হয় অস্কার ইতিহাসের অন্যতম সেরা অঘটন। এছাড়া ২০০৬ সালের বেস্ট পিকচার হিসেবে জয়ী ‘ক্রাশ’ কিংবা ২০১৫ তে জয়ী ‘বার্ডম্যান’–এর মতো ছবিগুলো নিয়ে কম মাতামাতি হলেও তারা অস্কার জিতেছিল ঠিকই। অথচ ওই সময় এই ছবিগুলোর বিপরীতে প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ কিছু আলোচিত সিনেমা ছিল।

তাই কেবল সেরা ছবিই অস্কার পায় কি না, এমন প্রশ্নের জবাবে বিখ্যাত চলচ্চিত্র সমালোচক থেলমা অ্যাডামসের সোজা জবাব, ‘সেটা কেবল ঈশ্বরই ভালো বলতে পারবেন।’

Reneta

এবার আসরে তেমন কোন অঘটন ঘটছে কি না, এজন্য কাল সকাল ছয়টা থেকেই টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে। স্টার মুভিজ ও স্টার মুভিজ সিলেক্ট এইচডি চ্যানেলে সরাসরি দেখা যাবে পুরো আসরটি। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮৯ তম অস্কার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্কারে থাকছেন না নাটালি পোর্টম্যান

পরবর্তী

দশ ডলারের অস্কার!

পরবর্তী

দশ ডলারের অস্কার!

ফিল্মফেয়ারেও একে অপরের দেব আর রুকমিনি

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT