বিশ্বের সম্ভ্রান্ত পুরস্কারগুলোর একটি হল অস্কার! চলচ্চিত্র দুনিয়ার সবার স্বপ্ন অস্কারের সেই সোনালী ট্রফিটি ছুঁয়ে দেবার। অথচ সেই অস্কার ট্রফির মূল্য কি না মাত্র দশ ডলার! বিস্মিত হলেও এটাই সত্য। তেমনই নিয়ম করে রেখেছে অস্কার কমিটি। তবে বিক্রয় মূল্য দশ ডলার হলেও এর এক একটি তৈরিতে খরচ হয় ৪০০ ডলার।
নিয়ম হল যদি কোনো অস্কারবিজয়ী তার পুরস্কারটি বিক্রি করার কথা ভাবেন, তবে সেটা প্রথমেই কিনে নেবেন একাডেমিক মোশন পিকচার অ্যান্ড আর্টস অ্যান্ড সায়েন্স। আর এই নিয়মের পক্ষে আছেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী স্বয়ং স্টিফেন স্পিলবার্গ। টাইমস অব ইন্ডিয়া।









