স্পোর্টস

অক্টোবরে আসছে আয়ারল্যান্ড ‘এ’ দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট আয়ারল্যান্ডের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট আয়ারল্যান্ডের লোগো।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে একটি চারদিনের ম্যাচ ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর আসছে আয়ারল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ অক্টোবর চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর হবে সিরিজের পাঁচটি ওয়ানডে। তবে এই ফরম্যাটের ম্যাচগুলো হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।

সেজন্য দুই বছর পর গঠন করা হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।  জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার, বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে গড়া হবে বাংলাদেশ ‘এ’ দল।

বিষয়:বাংলাদেশ ‘এ’ দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…