চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মভিত্তিক দলগুলোকে নির্বাচনের সুযোগ না দেওয়ার প্রস্তাব

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৩:৪৫ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণকারী নেতারা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মের নামে রাজনীতি করে এমন দলকে নির্বাচনের সুযোগ না দেওয়া এবং তাদের নিবন্ধন বাতিলসহ নির্বাচন কমিশনকে ১০ দফা প্রস্তাব দিয়েছে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে তারা এই প্রস্তাব দেয়।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে সকাল ১১টা থেকে এ সংলাপ শুরু হয়। ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা বেগম আলোর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেন।

তাদের প্রধান দাবিগুলো হচ্ছে: কালো টাকা, সন্ত্রাস এবং ধর্মের অপব্যবহারমুক্ত নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেনা মোতায়েন না করে পরিস্থিতি বিবেচনায় বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা, সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। ভোটার সংখ্যার অনুপাত এবং প্রশাসনিক এরিয়া বিবেচনায় রেখে সংসদীয় সীমানা নির্ধারণ করা, প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে জমাদানের ব্যবস্থা করা।

রোববার বিকেল তিনটা থেকে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসেছে কমিশন।

১৮ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বিকেলে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ২০ সেপ্টেম্বর সকালে গণফ্রন্ট, বিকেলে গণফোরাম, ২১ সেপ্টেম্বর সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকেলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে ইসির সংলাপ হবে।

Reneta

তবে বড় দলগুলোর সঙ্গে সংলাপের তারিখ এখনও ঠিক হয়নি।

এর আগে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর গত ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন সংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT