চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নির্যাতন: বৌদ্ধদের পক্ষে ক্ষমা চাইলেন খালেদার উপদেষ্টা

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:০৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
শিক্ষা
A A
রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, বাংলাদেশ ও মিয়ানমার সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার সংখ্যালঘু রোহিঙ্গাদের কাছে ক্ষমা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেছেন, আজকে মানবতার চরম বিপর্যয় চলছে। মানবতা দ্বিখন্ডিত করতে চাই না। আজকে গৌতমবুদ্ধের বাণী প্রশ্নবিদ্ধ হচ্ছে।

“আমি বৌদ্ধ সম্প্রদায়ের লোক হিসেবে ক্ষমা প্রকাশ করছি।”

রোহিঙ্গাদের ওপর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ উপদেষ্টা আরো বলেন, আজ বাংলাদেশের সবাই এবং বিশ্ব বিবেক রোহিঙ্গাদের পক্ষে ও মিয়ানমারের বিরুদ্ধে।

Banglabid

রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করা এবং তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন সাদা দলের শিক্ষকরা।

এ সময় রোহিঙ্গাদের মুসলমান হিসেবে না দেখে মানুষ হিসেবে বিবেচনা করার পাশাপাশি অবিলম্বে রোহিঙ্গা নিপীড়ন বন্ধের দাবিও জানান তারা। পাশাপাশি আওয়ামী লীগ সরকারকে একলা চলা নীতি পরিহার করে সবাইকে সাথে নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সাদা দলের আহ্বায়ক ড. মো: আখতার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনের শুরুতেই রোহিঙ্গাদের ব্যাপারে ঐতিহাসিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ঢাবি সাদা দলের সদস্য ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

Reneta

আরো বক্তব্য রাখেন সাদা দলের সাবেক আহ্বায়ক ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, সাদা দলের বর্তমান যুগ্ম আহ্বায়ক ড. আবদুর রশিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ড. দিলীপ বড়ুয়া প্রমুখ।

অধ্যাপক ড. সদরুল আমিন বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে এই সঙ্কট মোকাবিলা করতে হবে। সরকারের উচিৎ হবে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করা এবং রোহিঙ্গাদের সে দেশে ফিরিয়ে নিতে বাধ্য করা।

পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলীপ বড়ুয়া বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের একসাথে ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা লজ্জিত। তিনি মিয়ানমারের জঙ্গি বৌদ্ধদের প্রতিশোধ আমাদের ওপর নয়। আমরা সকলে রোহিঙ্গাদের পক্ষে এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে।

ড. আখতার হোসেন খান বলেন, বাংলাদেশের নাফ নদীর ওপারে রোহিঙ্গাদের গ্রামে জ্বলছে, নাফ নদীতে নারী শিশু পুরুষের লাশ ভাসছে। শরণার্থী শিবিরে খাবারের জন্য অসহায় রোহিঙ্গাদের আহাজারি চলছে। তারপরও তথাকথিত বিশ্ব মোড়লদের কোনো বিবেক জাগ্রত হয়না। আমি বলবো রোহিঙ্গাদের মুসলমান হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখুন। তাদের প্রতি অমানবিক অাচরণ থেকে বিরত থাকুন।

প্রধানমন্ত্রীকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ তৈরি এবং বাংলাদেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সে জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিক্সিংয়ে নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ দর্শকমাত্র এবং একমাত্র আশ্রয়দাতা দেশ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ দর্শকমাত্র এবং একমাত্র আশ্রয়দাতা দেশ

রোহিঙ্গা শরণার্থীরা সীমান্তে বারbedে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শরণার্থী বিষয়ে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT