চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা কার্যকর বলে দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
করোনাভাইরাস

কোভিড-১৯ প্রতিরোধে ফাইজার এবং বায়োএনটেকের টিকা ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য কার্যকর বলে দাবি করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় এ টিকা শিশুদের জন্য নিরাপদ বলে টিকা উৎপাদনকারী দুই প্রতিষ্ঠান দাবি করেছে। সে কারণে শিশুদের এ টিকা প্রদানে অল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে বলেও প্রতিষ্ঠান দুটি জানিয়েছে।

মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানিতে তাদের সহযোগী প্রতিষ্ঠান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে টিকা প্রয়োগ করে এটি নিরাপদ বলে প্রমাণ পাওয়া গিয়েছে। ওইসব শিশুদের শরীরে যথেষ্ট পরিমাণে এন্টিবডি তৈরি হয়েছে বলেও লক্ষ্য করা গেছে।

ইউরোপিয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছে ভ্যাকসিন প্রয়োগের তথ্যাবলী জমা দেয়া হবে বলেও ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে।

এত কম বয়সী শিশুদের জন্য ফাইজারই প্রথম পরীক্ষা চালিয়েছে। ৬-১১ বছর বয়সীদের মধ্যে মর্ডানার টিকা প্রয়োগের পরীক্ষা এখনও চলছে।

সর্বনিম্ন ১২ বছর বয়সীদের মধ্যে বিশ্বব্যাপী  ফাইজার এবং মর্ডানার টিকা দেয়া চলছে। করোনাভাইরাস সংক্রমণে শিশুদের ঝুঁকি কম মনে করা হলেও আশঙ্কা করা হচ্ছে অতিসংক্রমণশীল ডেল্টা ভেরিয়েন্ট ভয়ঙ্কর হতে পারে।

প্রাথমিক পরীক্ষায় ৫-১১ বছর বয়সী শিশুদের মধ্যে ১০ মাইক্রোগ্রাম টিকার ২টি ডোজ প্রয়োগ করা হয়েছে। প্রাপ্ত বয়স্কদের দেয়া হয় ৩০ মাইক্রোগ্রাম। শিশুদেরকে ২১ দিনের ব্যবধানে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। ফাইজারের বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের শারিরীক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ মাইক্রোগ্রাম টিকা দেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯ফাইজারবায়োএনটেক
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT