চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যালেঞ্জ গ্রহণ, উপভোগের মন্ত্র ও ‘বাইরের হৈচৈ’ পাত্তা না দেয়া এক সাফল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ৯ উইকেটে জয় তুলে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ। ব্যাটে-বলে দাপট দেখানো এক ঐতিহাসিক অর্জন। ম্যাচের আগের পরিবেশ এমন ছিল না, প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউটের মতো চোখ রাঙানি ছিল। ছিল অস্ট্রেলিয়ান সাবেকদের তীর্যক কথাও। জয়ের সংবাদ সম্মেলনে অবশ্য বাংলাদেশ অধিনায়ক বললেন ভিন্নরকমই। চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, চারদিন ম্যাচ উপভোগ করেছেন। গুরুত্ব দেননি মাঠের বাইরের অজি সাবেকদের কোন তীর্যক মন্তব্যকেও।

ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে নাজমুল হোসেন শান্তর কাছে একের পর এক প্রশ্ন ছুটে গেল। কন্ডিশনের প্রশ্নে অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই, কঠিন কন্ডিশন, এটা তো অস্বীকার করার কিছু নেই এবং ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক, ব্যাটিং অ্যাটাক। সবমিলিয়ে ওরা অনেক ভালো দল। কিন্তু এই সিরিজে আসার আগে আমাদের মধ্যে একটা আলোচনা সবসময় হচ্ছিল যে, আমরা খুব বেশি সুযোগ পাই না এখানে খেলার। সুতরাং, চ্যালেঞ্জটা আমরা কীভাবে এনজয় করি এবং এটা আমাদের জন্য একটা সুযোগ যে কীভাবে এরকম বোলিংয়ের বিপক্ষে ভালো রান করা যায়, এরকম একটা ব্যাটিংয়ের বিপক্ষে ভালো বোলিং করা।’

‘এই চ্যালেঞ্জগুলা যেন আমরা উপভোগ করি, তার চেয়ে চিন্তা না করি যে এই কন্ডিশনে কী হবে না হবে। খেলোয়াড়দের মধ্যে এই জিনিসটা ছিল যে, এটা একটা সুযোগ এবং এই চ্যালেঞ্জগুলো আমরা কত ভালোভাবে উপভোগ করতে পারি এবং কত ভালোভাবে মানিয়ে নিতে পারি। মনে করি সবাই পুরো চারটা দিন উপভোগ করেছে এবং চ্যালেঞ্জটা খুব ভালোভাবে গ্রহণ করেছে।’

Banglabid

অস্ট্রেলিয়ান সাবেকদের কথাবার্তা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘কথাবার্তা হবেই। আমার মনে হয় যে এরআগেও হয়েছে, এধরনের কথাবার্তা থাকবেই। কিন্তু খেলোয়াড় হিসেবে আমাদের কাজ হল আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, পদ্ধতিটা অনুসরণ করছি কিনা। ভালো খেললে সবসময় ভালো কথা হবে বা খারাপ খেললে খারাপ কথা হবে এটা খুবই স্বাভাবিক।’

‘খেলোয়াড় হিসেবে আমাদের কাজ হল, নিয়মিত পারফর্ম করা, নিয়মিত দলের হয়ে অবদান রাখা। দিনশেষে আমরা যত পরিশ্রম করি ওটার প্রতিচ্ছবিই হয়তো মাঠে পড়ে, কখনও সফল হয় কখনও হয় না। কিন্তু পদ্ধতিটা জরুরি। সুতরাং আমরা খেলোয়াড়রা বাইরের হৈচৈকে খুব বেশি চিন্তা না করে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি এদিকে বেশি মনোযোগ দেই।’

রোববার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলেছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অজি মাটিতে টেস্ট খেলতে নেমেই স্মরণীয় সাফল্য অর্জন টিম টাইগার্স। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, সাড়ে তিন দিনে জয়, ম্যাচজুড়ে দাপট দেখিয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াডারউইনবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশান্তহাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মিশন ডিডিএলজে’তে পাবেন শাহরুখের সিনেমার অনুপ্রেরণা’

পরবর্তী

ফিরে গেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন, যা জানাচ্ছেন শীর্ষ নৌ কর্মকর্তা

পরবর্তী
ছবি: সংগৃহীত

ফিরে গেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন, যা জানাচ্ছেন শীর্ষ নৌ কর্মকর্তা

সিনিয়র সাংবাদিক নূরুল হাসান খান মারা গেছেন

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT