স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

ডেঙ্গু মশার লার্ভা পরীক্ষা করা হচ্ছে, স্বাস্থ্য সচেতনতা জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৫ জন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। আর নতুন ৮০৫ জনসহ এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ৯৭৮ জন।

বিষয়:ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গুর প্রকোপ মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালে ভর্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…