চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজড়া রূপধারী চাঁদাবাজ ও হাতির কবলে ঢাকাবাসী

শাহানা হুদা শাহানা হুদা
১০:৩৯ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৬
মতামত
A A

ঢাকার রাস্তায় যানজট যেমন বেড়েছে, এরই সাথে তাল মিলিয়ে বেড়েছে নানা কিসিমের ভোগান্তি। আমি এখন বিভিন্ন ট্র্যাফিক সিগন্যালে পৌঁছানো মাত্র ঘুমের ভান করে বসে থাকি। হিজড়া নামধারী কিছু চাঁদাবাজের উপদ্রব থেকে বাঁচার জন্য আমার এই অভিনয়।

ঢাকায় এখন এমন কোনো সিগন্যাল নাই, যেখানে এরা জোরজবরদস্তি করে, আজেবাজে কথা বলে পথচারীদের বিব্রত করছে না।

এইতো কিছুদিন আগেও শুধু কাকলি ক্রসিং ও উত্তরার সিগন্যালে এদের দৌরাত্ম ছিল, কিন্তু এখন সবকটি সিগন্যালে এদের বিচরণ। দিব্যি ট্র্যাফিক পুলিশের নাকের ডগায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। এমন কী এরা বাসে উঠেও যাত্রীদের হয়রানি করছে।

এদের দাপটে সিগন্যালে দাঁড়িয়ে থাকা অন্য ভিক্ষুক, হকাররাও ঝামেলায় আছে। কারণ মানুষজন এদের হাতে নাজেহাল হওয়ার ভয়ে তাড়াতাড়ি তাদের হাতে টাকা ধরিয়ে দিয়ে ইজ্জত রক্ষা করছে।

হিজড়াদের দ্বারা নিগৃহীত হয়েছে, আমাদের এমন বন্ধুও আছে। ওর এই ঘটনা যখন ঘটেছিল, তখন সেটা ছিল বিচ্ছিন্ন একটি মজার ঘটনা। কিন্তু এখন এটা প্রতিনিয়ত ঘটছে, সবার সামনেই ঘটছে।

বাসা বাড়ি, অফিস, নবজাতকের পরিবার কেউই রক্ষা পাচ্ছে না। যত টাকা খুশি, তত টাকাই চাঁদা দাবি করছে। কী কারণে জানি না পুরুষরাই এদের দ্বারা নানাভাবে বেশি অপদস্ত হয়। আর তাই পুলিশ, ট্র্যাফিক পুলিশ, বাড়ির গার্ড, এমন কী র‌্যাব সদস্যদেরও এদের হাতে জিম্মি হতে দেখেছি।

Reneta

হিজড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করে, এমন একজন বললো, ‘রাস্তায় যারা চাঁদাবাজি করছে, এরা কেউই আসল হিজড়া নয়। সবাই পুরুষ। ব্যবসা করবে বলে এই চেহারা ধারণ করেছে।’ তাহলে তো ব্যাপারটা তদন্তের দাবি রাখে। কিন্তু বেড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে? মানে সাহস করে তদন্তটা করবে কারা? তবে অবশ্যই এরা যে কুৎসিত কায়দায় চাঁদাবাজি করছে, এর একটা বিহিত হওয়া উচিৎ।

হাতি যখন চাঁদাবাজ: হিজড়া চাঁদাবাজ দেখে না হয় ঘুমানোর ভাব করছি; কিন্তু যখন হাতি তার শুর ঢুকিয়ে চাঁদা চায়, তখনতো ত্রাহি অবস্থা। সেদিন ধানমন্ডির ৪ নম্বর সড়ক দিয়ে যাচ্ছি আমি, নয়নতারা আর অনসূয়া। হঠাৎ দেখলাম একটি হাতি আমাদের বাহনের দিকে এগিয়ে আসছে। নয়নতারা অপার উৎসাহে হাতি হাতি বলে হৈ চৈ করে উঠলো। অনসূয়া ওকে মাহুত চেনাচ্ছে। আর আমি অভ্যাসবশত হাতির ছবি কাছ থেকে তুলবো বলে মোবাইল বের করার চেষ্টা করছি।

ঠিক সেই মুহুর্তে অনসূয়া আর নয়নতারার ভয়ার্ত চিৎকার। নয়নতারাতো কেদেঁই ফেললো। কারণ হাতি আমাদের পথ আটকে গাড়ির জানালা দিয়ে শুর ঢুকিয়ে চাঁদাবাজি করছে। ৫০ টাকা দেয়ার পর হাতি রেগে হুউম করে চেঁচিয়ে উঠল। ভয়ে ১০০ টাকা দিতে হল। অবশ্য তখন ভয়ে প্রাণ যায় যায়। হাজার টাকা দিতেও কেউ আপত্তি করতো না। কিন্তু এটা কী হচ্ছে, কীভাবে হচ্ছে। হাতিকে ব্যবহার করে এই চাঁদাবাজি চরম অপরাধ ও ভয়ংকর বিপদজনক।

হাতির প্রতি মাহুতের এই আচরণ পশু আইনের লংঘণ ও অমানবিক। সেদিন লালমাটিয়া এলাকাতেও হাতিকে দোকান থেকে চাঁদা তুলতে দেখা গেল। একে তো অসহনীয় যানজট, তাতে অাবার গাড়ির হর্ণ, মানুষের চিৎকার, ফেরিওয়ালাদের হাঁকডাক, ছিনতাইকারী– তার উপর চাঁদাবাজ হাতি!!!

উটও বাদ যাচ্ছে না: এই ঘটনার পরপরই মানিক মিয়া এভিনিউতে লাইন ধরে উট যেতে দেখে আবার চমকে উঠলাম। ভাবলাম এই বুঝি উটও এক্ষুণি তার কুঁজ নামিয়ে বাহনের সামনে বসে পড়বে এবং গলা উচুঁ করে চাঁদা চাইবে।

কিন্ত না বাঁচা গেল, জানলাম এরা চাঁদাবাজ নয়, নিজেরাই চাঁদাবাজির শিকার হতে চলেছে। এই সারি সারি উট, অগণিত গরু, কয়েক পাল ছাগল জবাই করে এদের মাংস দিয়ে ভোজ হবে। আর একশ্রেণীর মানুষ সেটা খেয়ে দোয়া-খায়ের করবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহানা হুদা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT