চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর গুরুতর আঘাত হিসেবে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, হামলার শিকার সাংবাদিকদের মধ্যে মামলা করতে অনীহা দেখা যাওয়ার বিষয়টি ভীতির সংস্কৃতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আস্থাহীনতার প্রতিফলন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, হামলাটি কোনো নির্দিষ্ট সাংবাদিক বা বিশেষ কোনো প্রতিবেদনের কারণে হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা যে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, প্রভাবমুক্ত ও বিলম্বহীন তদন্তের মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী এবং নির্দেশদাতাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু মামলা দায়ের করাই যথেষ্ট নয়। হামলার উদ্দেশ্য, কারা এতে জড়িত, কার নির্দেশে এটি ঘটেছে এবং সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেসব প্রশ্নের গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য উত্তর নিশ্চিত করতে হবে।

ড. ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেন, তা না হলে অতীতের বহু ঘটনার মতো এটিও বিচারহীনতার সংস্কৃতির অংশ হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকবে।

টিআইবির মতে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী হামলার শিকার সাংবাদিকরা প্রথমদিকে মামলা করতে আগ্রহ দেখাননি। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে সংস্থাটি বলেছে, প্রতিশোধমূলক হামলার আশঙ্কা, নিরাপত্তাহীনতা এবং সাংবাদিকদের মধ্যে বিরাজমান ভীতির পরিবেশই এর অন্যতম কারণ হতে পারে।

Reneta

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, পরিস্থিতি বিবেচনায় হামলার কার্যকর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে আস্থার সংকট রয়েছে বলে মনে হওয়া অস্বাভাবিক নয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর বিদ্যমান নজরদারি সক্ষমতার পরিপ্রেক্ষিতে এ ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করা অসম্ভব হওয়ার কথা নয়। যে পরিস্থিতিতে হামলার শিকার ব্যক্তিরাই ন্যায়বিচার চাইতে ভয় পান, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা কার্যত ঝুঁকির মুখে পড়ে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ভয় ও অনাস্থার এমন পরিবেশ স্বাধীন, অনুসন্ধানী ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতাকে নিরুৎসাহিত করে। একই সঙ্গে এটি প্রভাবশালী ও স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোকে আরও বেপরোয়া হয়ে ওঠার সুযোগ দেয়। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি হামলার নির্ভরযোগ্য তদন্ত, বিচার এবং দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে টিআইবি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাখুলনায় সাংবাদিকগুলিটিআইবিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT