চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

২৭ হাজার টাকার শাড়ির নিয়ে প্রতারণা মামলা নিয়ে প্রথম মুখ খুললেন তানজিন তিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৬
বিনোদন
A A

“মডেলিং, নাটক সবমিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমি ১২-১৪ বছর কাজ করছি। যেদিন প্রথম সিনেমার (সোলজার) শুটিং করি পরদিন লিগ্যাল নোটিস আসে। এর কদিন পর মামলা হয়। আমি মনে করি, কেউ যদি উপরে উঠতে থাকে তখনই তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়।”

একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ২৭ হাজার টাকা মূল্যের শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের শেষদিকে তানজিন তিশার নামে মামলা করেন ওই পেজটির প্রশাসক আমিনুল ইসলাম।

সেই মামলায় তানজিন তিশাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিশা বলেন, আমি অবশ্যই আদালতে যাবো।

এই মামলা প্রসঙ্গে এতদিন চুপচাপ ছিলেন তিশা। বৃহস্পতিবার বিকেলে বনানী ক্লাবে আইকনিক অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে তাকে মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরব হন তানজিন তিশা।

তিনি বলেন, আমারও ইচ্ছে হয়েছিল আমার সাথে কী ঘটেছে আমি কথা বলি। কিন্তু পারিনি কারণ বিষয়টি নিয়ে মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাবো এবং আমার আইনজীবী আছে, আইনিভাবে মোকাবিলা করবো।

তানজিন তিশা বলেন,“১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এত শ্রম দিয়ে শিল্পী হিসেবে নিজেকে তৈরি করেছি একটা অনলাইনের শপের ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা করার জন্য?”

Reneta

অভিনেত্রী বলেন,“আজকে আমি মানুষের ভালোবাসায় যেখানে এসে পৌঁছেছি আমাদের সমাজ ব্যবস্থায় এখানে আসা সহজ নয়। আমার দর্শকরা আমাকে একটু বেশি ভালোবাসে এজন্য তারা আমার অল্পকিছু হলে প্যানিক হয়ে যায়। আশা রাখছি, আমি কী বলতে চেয়েছি সেটা দর্শকরা বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমাদের দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।”

অনেকদিন ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তানজিন তিশা। তার অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ মুক্তি পাবে চলতি বছরেই। ইতোমধ্যে ছবির দুটি গান বাদে প্রায়ই সব কাজই শেষ।

সাকিব ফাহাদের পরিচালনায় সান মোশন পিকসার্সের প্রযোজনায় এতে তিশার নায়ক সুপারস্টার শাকিব খান। তিশা জানান, চলতি বছরে সোলজার মুক্তি পাবে। সিনেমায় অভিনয় করলেও তিনি একেবারে নাটক ছাড়বেন না, বেছে বেছে ভালো কাজ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়তানজিন তিশালিড বিনোদনসিনেমাসুপারস্টারসোলজার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT