চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ানোর আহ্ববান জানালেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওমি বৈদ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৬
বিনোদন
A A

ভারতে চলমান আন্দোলন ও অনশন কর্মসূচিকে ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।

দীর্ঘ অনশনের কারণে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে তার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন বলিউডের একাধিক তারকা। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সোনমকে নিয়ে নিজের মনের অবস্থা জানালেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওমি বৈদ্য।

সম্প্রতি অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি নিজেকে ‘থ্রি ইডিয়টস’- এর চতুর হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার পর একটি আবেগঘন আবেদন জানান সকলকে। ছবিতে আমির খানের চরিত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চাই না উনি মারা যান। মরতে দেবেন না ওনাকে।’

সোনমকে একজন অত্যন্ত বিনয়ী এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তি বলে অভিহিত করে অভিনেতা বলেন, ‘আপনি কি জানেন যে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার আমির খানের চরিত্রটি আসলে সোনম ওয়াংচুক নামের একজন বাস্তব জীবনের উদ্ভাবক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারকের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা? উনি ভীষণ ভালো একজন মানুষ। আমার সঙ্গে একাধিকবার ওনার দেখা হয়েছে।’

সোনমের শারীরিক অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এই মুহূর্তে উনি একটি দীর্ঘ অনশনের মধ্যে রয়েছেন। ওনার রক্তে শর্করার মাত্রা অনেক কমে গেছে। আমি জানি না আপনারা এই বিষয়ে জানেন কিনা। আমি জানিনা গণমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে কিনা। কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

‘প্রত্যেকেই নিজেদের জীবনে ভীষণ ব্যস্ত কিন্তু আপনি যদি সময় বের করে এই বিষয়গুলি বোঝার চেষ্টা করেন তাহলে এই মানুষটির সঙ্গে আপনি একমত হবেন। আমরা সকলেই সাধারণ মানুষ, সব সময় সময় পাই না। কিন্তু এই মুহূর্তে কি ঘটছে সেটা যদি একবার দেখেন তাহলে আমার মনে হয় এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ হবে’, বলেন অভিনেতা।

Reneta

সবশেষে অভিনেতা বলেন, ‘আমি চাইনা উনি মারা যান। দয়া করে রিটুইট করুন, আপনার ইনস্টাগ্রামে পোস্ট করুন এবং যদি আপনারা সত্যি চান তাহলে আপনারা আপনাদের স্থানীয় বা জাতীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তাই আমার মনে হয় আপনারা এটিকে গুরুত্ব সহকারে দেখবেন।’

সাম্প্রতিক সময়ে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ নামের একটি আন্দোলনও সোনম ওয়াংচুকের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই উদ্যোগ ধীরে ধীরে বাস্তব আন্দোলনের রূপ নিয়েছে। বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে তরুণদের কণ্ঠস্বর হিসেবে সংগঠনটি আলোচনায় এসেছে।

সোনম ওয়াংচুকের আন্দোলন এখন আর শুধু একটি অনশন কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই। বলিউড তারকা থেকে শুরু করে লেখক, অর্থনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণদের সমর্থনে বিষয়টি ভারতজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘থ্রি ইডিয়টস’ওমি বৈদ্যসোনম ওয়াংচুক
শেয়ারTweetPin

সর্বশেষ

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

জুলাই ২২, ২০২৬

‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলার নিয়ে উম্মাদনা!

জুলাই ২২, ২০২৬
দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ | Cockroach Party

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

জুলাই ২২, ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT