চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারানো জায়গা ফিরে পেতে চান নাসির

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৪৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমেই নেই নাসির হোসেন। কিছুদিন আগে বিসিবি একাদশ ও বাংলাদেশ ‘এ’ দল খেলল সিরিজ। অথচ ডাক পাননি বাংলাদেশের হয়ে একশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এ ব্যাটিং-অলরাউন্ডার।

হারানো জায়গা ফিরে পেতে নাসির চালিয়ে যাচ্ছেন সংগ্রাম। যার প্রথম ধাপ ফিটনেসে উন্নতি। সেজন্য শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমে প্রতিদিনই ঝরাচ্ছেন ঘাম।

হাঁটুতে সার্জারি করানোর পর ৬ মাস বিশ্রাম কাটিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন নাসির। প্রত্যাবর্তন ভালো হয়নি সিলেট সিক্সার্সের জার্সিতে। ফিটনেস যে পুরোপুরি ফিরে পাননি সেটি বোঝা গেছে তার শারীরিক ভাষাতেই।

পরে ঢাকা প্রিমিয়ার লিগে ফিরে পান কিছুটা ছন্দ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ৪৪০ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১০ উইকেট। তাতে অবশ্য নির্বাচকদের মন গলেনি। জাতীয় দল তো দূরের বিষয়, ২৭ বছর বয়সী এ অলরাউন্ডারকে ডাকা হয়নি ‘এ’ দলেও।

ক্যারিয়ারে দুঃসময় চললেও হাল ছাড়ছেন না নাসির। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে শুনিয়েছেন শতভাগ ফিট হয়েই পারফর্ম করে জাতীয় দলে ফেরার লক্ষ্যের কথা।

‘এটা নিয়ে (বিসিবির কোনো দলে নেই) কিছু বলার নেই। হয়ত আমার চেয়ে ভালো খেলোয়াড় আছে। তাই তারা (নির্বাচকরা) এই সিদ্ধান্ত নিয়েছে। আমি চেষ্টা করবো, হয়ত শতভাগ ফিট ছিলাম না, এটাও একটা কারণ হতে পারে আমাকে না রাখার পেছনে। বিশ্বাস করি, ফিট হয়ে পারফর্ম করে আগের জায়গায় থাকব।’

Reneta

নিজেকে নতুন করে চেনাতে নাসির মঞ্চ হিসেবে পাচ্ছেন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ। সেখানে ভালো করতে এ ক্রিকেটারের ভাবনায় কেবলই ফিটনেস, ‘আমাকে ফিট হতে হবে। কারণ শতভাগ ফিট ছিলাম না বিপিএল এবং প্রিমিয়ার লিগ খেলার সময়। চেষ্টা করছি শতভাগ ফিট হয়ে যেন ঈদের পর জাতীয় লিগ খেলতে পারি।’

জাতীয় লিগ শেষ হতেই বেজে উঠবে বিপিএলের বাদ্য। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে টি-টুয়েন্টি টুর্নামেন্টটির সপ্তম আসর। সেখানেও নিজেকে প্রমাণের সুযোগ পাবেন নাসির, ‘বিপিএল খেলতে হলে আমাকে ফিট হতে হবে। নিজের দিকে থাকাতে হবে। শতভাগ ফিট হলে আপনি ভালো করতে পারবেন, নয়তো কঠিন। যে কারণে ফিটনেস ট্রেনিং করছি। পরিশ্রম করে যাচ্ছি।’

হাঁটুর অস্ত্রোপচারের পর ছয়মাস পুরোপুরি ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে নাসিরকে। ব্যাট হাতে ছন্দ পুরো ফিরে পাননি। তবে সেটি নিয়ে মোটেও চিন্তিত নন। আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, ‘একজন খেলোয়াড়ের ছন্দে ফিরতে খুব বেশিদিন লাগে না। ছন্দ নিয়ে চিন্তা করছি না। একটা দুইটা ভালো ইনিংস বা রান করলেই ভালো ছন্দে ফিরে আসব। সেই চেষ্টা করে যাচ্ছি। এখন ফিটনেস অনেক ভালো। জাতীয় লিগে হয়ত আরও ভালো অবস্থায় থাকব। চেষ্টা করব ভালো খেলার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির হোসেনবাংলাদেশ ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT