প্রবাস সংবাদ

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কানাডার সাস্কাটুনের মে-ফেয়ার ইউনাইটেড চার্চ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাস্কাচুয়ান বিএনপির সমন্বয়ক জিয়া উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং ফয়জুর রাজ্জাক পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শওকত হোসেন টগর, মনজুরুল সাহেদ ইফতেখার, গোলাম মোস্তফা রাসেল, তৌফীকুর রহমান চৌধুরী, দোলা পারভীন।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর দূরদর্শী নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। একইসঙ্গে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির চলমান কর্মকাণ্ড নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সাস্কাটুন ওয়েস্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করেন। এছাড়াও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিষয়:কানাডা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…