তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই আক্রমণ চালাতে থাকে সুইডেন। ফলও তুলতে থাকে একের পর এক। ২২ বর্ষী ইয়াসিন আয়ারির জোড়া, আলেক্সান্ডার ইসাক ও ভিক্টর গায়কোরেস তাণ্ডবে শেষ অবধি ৫-১ গোলের বড় জয় তুলেছে সুইডিশ দল।
গুয়াদালাহারা এস্তাদিও অ্যাক্রনে ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যেত সুইডেন। গোলরক্ষক সামনে না থাকা পোস্টে নেয়া ভিক্টর গায়কোরেসের শট ঠেকিয়ে দেন তিউনিসিয়া ডিফেন্ডার এলিস খিরির। বল সোজা পৌঁছায় সুইডিশ ইয়াসিন আয়ারি পায়ে, পোস্টের বাইরে থেকে সপ্তম মিনিটে লিড এনে দেন তিনি। ম্যাচের ৩০তম মিনিটে আলেক্সান্ডার ইসাকের কোনাকুনি শটে ব্যবধান দিগুণ করে ইউরোপের দেশটি।
৪৩তম মিনিটে হানিবাল মেজব্রির ক্রসে হেডে গোল করেন ওমর রেকিক, ব্যবধান কমে তিউনিসিয়ার। দ্বিতীয়ার্ধে খিরির পা থেকে বল ছিনিয়ে নেন ইসাক, সেখানে থেকে বল বানিয়ে দিলে ৫৯তম মিনিটে গোল আদায় করেন ভিক্টর গায়কোরেস।
৮৬তম মিনিটে সুইডেনের মাতিয়াস সোয়ানবার্গ বল জালে জড়ালে অফসাইড দেন রেফারি, পরে ভিএআরের সাহয্য নিলে সেটা গোলে পরিণত হয়। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আয়ারি, ৫-১ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে সুইডেন।
‘এফ’ গ্রুপের ম্যাচ হয়েছে ১টি করে। ১ জয়ে সুইডেন টেবিল শীর্ষে। রাতে ২-২ ড্র করে দুইয়ে জাপান এবং তিনে নেদারল্যান্ডস, চারে আছে তিউনিসিয়া।







