চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্ট থেকে জামিন পেলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি-সম্পাদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
আদালত
A A

বেআইনি সমাবেশ, সরকারি কাজে বাঁধা ও সরকারি কর্মচারিকে আঘাতসহ পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে করা দুই মামলায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত ছয়মাস অথবা মামলার পুলিশ প্রতিবেদন যেটি আগে হয় সে সময় পর্যন্ত তাদের আগাম জামিন দেন।

আদালতে সভাপতি ও সম্পাদকের পক্ষে শুনানি করেন আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত সুপ্রিম কোর্ট  বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো: ওজিউল্লাহ। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম মনিরুজ্জামান কবির।

এ বিষয়ে মনিরুজ্জামান কবির বলেন, “জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার দিন গত বছরের ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের মাজার গেট ভেঙে দলটির নেতা-কর্মীরা সুপ্রিম কোর্টের ভেতরে অবস্থান নেয়। পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হয়। ওই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বাদি হয়ে ওইদিন রাতেই নাশকতা-সংঘর্ষ ও সরকারি কাজে বাঁধার অভিযোগ এনে দুটি মামলা করেন। দুটি মামলাতেই এই দুজনসহ ৩৮ জন করে আসামি করা হয়।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়নুল আবেদীনপুলিশমাহবুব উদ্দিন খোকনসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে রুপা ধর্ষণ ও হত্যা: সাক্ষ্য দিলেন আরো চারজন

পরবর্তী

‘মুক্কাবাজ’ মুক্তির আগেই অনুরাগের নতুন ছবির ঘোষণা

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- অনুরাগ কাশ্যপ

'মুক্কাবাজ' মুক্তির আগেই অনুরাগের নতুন ছবির ঘোষণা

রাসিক: বিএনপির মেয়রপ্রার্থীর আবেদন নিষ্পত্তির নির্দেশ

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT