বলিউডের স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপের আসন্ন চলচ্চিত্র ‘মুক্কাবাজ’ মুক্তির আগেই ঘোষণা দিলেন আরেক চলচ্চিত্রের শুটিং এর। অনুরাগ জানিয়েছেন তাঁর বহুল প্রতীক্ষিত ‘মানমারজিয়া’র শুটিং শুরু হবে এ বছরের ফেব্রুয়ারি থেকে।
আনন্দ এল রাই এর প্রযোজনায় ‘মানমারজিয়া’র প্রতি মনোযোগী হবেন ১৩ জানুয়ারির পর থেকে। তার আগ পর্যন্ত চলবে ‘মুক্কাবাজ’ এর জোর প্রচারণা।
‘মানমারজিয়া’তে অভিষেক বচ্চনের উপস্থিতিসহ আরও নানা গুঞ্জন এই মুহূর্তে হেসে উড়িয়ে দিচ্ছেন অনুরাগ। জানিয়েছেন, ১৩ জানুয়ারির পরই আনুষ্ঠানিকভাবে এই চলচ্চিত্রের কলাকুশলীর নাম ঘোষণা করবেন।
অনুরাগের ‘মুক্কাবাজ’র ট্যাগ লাইন ‘বহুত হুয়া সাম্মান’ অর্থাৎ- ‘অনেক সম্মান দেখানো হয়েছে’। এ বিষয়ে অনুরাগের ভাষ্য, ‘আমাদের দেশে খুব সহজেই লোকে অপমানিত বোধ করে, আর এ জন্যই এ দেশের উন্নতি হয় না ঠিক মতো। বাবার আদেশে নিজের স্বপ্ন বিসর্জন দেয় সন্তান। এটাই নিয়ম হয়ে এসেছে। ট্যাগ লাইনে এই বিষয়গুলোই বুঝানোর চেষ্টা করা হয়েছে।
‘মুক্কাবাজ’ এ অভিনয় করেছেন বিনীত কুমার সিং, জয়া হোসেন, রবি কিষাণ ও জিমি শেরগিল।








