চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজানের চার্জশিট হলো, সাগর-রুনি হত্যা মামলার কবে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:১৬ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A
সাগর-রুনি হত্যাকাণ্ড

হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দিয়েছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সোমবার দুপুরে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর আগে সিটিটিসির দেয়া চার্জশিটে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে বাদ দিয়ে চার্জশিট হওয়ায় সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। তবে তার ‘কোন সংশ্লিষ্টতা না পাওয়ায়’ চার্জশিট থেকে তাকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের পয়লা জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা এবং ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে হত্যা করে। তিনজন বাংলাদেশিও নিহত হয় ওই জঙ্গি হামলায়। দুই বছর পরে হলেও আলোচিত এই ঘটনার চার্জশিট দাখিল বিচারিক কাজের একটি বড় অগ্রগতি বলে আমাদের মনে হয়েছে।

তবে ৬ বছর আগের আলোচিত আরেক ঘটনা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, ওই ঘটনার মামলার চার্জশিটতো দূরের কথা তদন্ত প্রতিবেদন দেবার তারিখ ৫৯বার পিছিয়েছে। আদালতের নানা ধরণের নির্দেশনা থাকার পরও এভাবে পিছিয়ে যাচ্ছে তারিখ। এসব কারণে সাগর-রুনির পরিবারের সদস্যরা হতাশা প্রকাশ করে আসছেন কয়েকবছর ধরেই। মামলার বিভিন্ন আলামত নষ্টেরও আশঙ্কা করেছেন তারা। দুটি ঘটনার মধ্যে কোনো মিল না থাকলেও সাংবাদিক দম্পতির হত্যা মামলায় বিচার শুরু না হওয়ার  বিষয়টি খুবই উদ্বেগজনক!

আইনশৃঙ্খলা বাহিনী দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, অনেক আলোচিত মামলাই দেশে অমিমাংসিত রয়ে যাচ্ছে নানা জানা-অজানা কারণে। গণতান্ত্রিক দেশে আইনের শাসন জোরদার আর সামাজিক/রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখতে ছোটবড় সব ঘটনার বিচারিক সমাধান হওয়া জরুরি বলে আমরা মনে করি। হলি আর্টিজান ঘটনায় বিচারিক অগ্রগতির মতো সাগর-রুনি হত্যা মামলাসহ বিভিন্ন আলোচিত মামলার কার্যক্রমে গতি আসুক, এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাগর-রুনি হত্যা মামলাহলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬

হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালুয়াঘাটে শতাধিক হেক্টর ফসল তলিয়ে গেছে

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT