জার্মানিকে আটকে দিল প্যারাগুয়ে। শেষ বত্রিশে টাইব্রেকারে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শেষ ষোলোয় উঠেছে দেশটি। ম্যাচ শেষে দলটি ডিফেন্ডার মাউরিসিও মাগালহায়েস বললেন, সবার মতে জার্মানি এগিয়ে থাকলেও ইতাহাস সৃষ্টি করেছেন।
আবারও একটি ব্যর্থ বিশ্বকাপ মিশনে আগেভাগে বিদায় নিল জার্মানি। বোস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ-প্রতিআক্রমণে খেলতে থাকে দুদল। ম্যাচের ৪২ মিনিটে লিড আদায় করে প্যারাগুয়ে। জার্মানি জালে বল পাঠান হলিও এনসিসো। ৫৪ মিনিটে প্যারাগুয়ে জালে বল পাঠান কাই হাভার্টজ। ৯০ মিনিটে ফলাফল না এলে অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেও কোন ফল না আসায় টাইব্রেকার, যেখানে ৪-৩ ব্যবধানে জেতে লাতিন দেশটি।
ম্যাচ শেষে ডিফেন্ডার মাউরিসিও বলেছেন, ‘আমরা ইতিহাস গড়েছি। সবাই ধরেই নিয়েছিল যে জার্মানি পরের পর্বে যাবে। তারা ইতিমধ্যে অন্য ম্যাচের বিজয়ীর বিপক্ষে জার্মানির খেলা নিয়ে কথা বলছিল। মনে হয়, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এবং শেষ পর্যন্ত লড়াই করেছি।’
টাইব্রেকারে কাই হাভার্টজ এবং নিক ভলতেমেড পেনাল্টি ঠেকিয়ে দিয়ে প্যারাগুয়ের জয়ের নায়ক হয়েছেন গোলরক্ষক অরল্যান্ডো গিল। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটা এক অবিশ্বাস্য অনুভূতি। খেলাটা কঠিন ছিল। মাঝে মাঝে তারা সবদিক থেকে আমাদের উপর আক্রমণ করছিল। কিন্তু আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছি। আমরা প্রত্যেক খেলোয়াড়, প্রতিটি দিক, প্রতিটি ছোটখাটো বিষয় বিশ্লেষণ করেছি। ঈশ্বরকে ধন্যবাদ যে দুটি পেনাল্টি বাঁচাতে পেরেছি। আমরা একজন বিশ্বচ্যাম্পিয়নকে বিদায় করেছি। এই জয় প্যারাগুয়ের সকল মানুষের প্রতি উৎসর্গীকৃত।’







