চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজযাত্রা: ফ্লাইট শুরু হওয়ার পর যাত্রী পরিবহন নিয়ে সংকট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

ফ্লাইট শুরু হওয়ার পর হজযাত্রী পরিবহন নিয়ে শুরু হয়েছে সংকট। যাত্রীর অভাবে শুক্রবার বাতিল করা হয়েছে বিমানের দুটি হজ ফ্লাইট। শুধু বিমানেরই হজের টিকিট অবিক্রীত আছে আট হাজারেরও বেশী।

বিমান মন্ত্রণালয় বলছে, ফ্লাইট বাতিল করে প্রথম দিকে ইচ্ছাকৃতভাবে না গেলে পরে আর যাওয়ার সুযোগ থাকবে না। ধর্ম মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত টিকিট না করা ৪৭টি এজেন্সির বিরুদ্ধে রোববারের পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

১৪ জুলাই বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ  ক’দিন বেশ ভালভাবে হজযাত্রী গেছে সৌদি আরবে। কিন্তু সে ধারাবাহিকতা হোঁচট খেল ১৪ দিন পর। এরই মধ্যে যাত্রীর অভাবে দুটি ফ্লাইট বাতিল করেছে বিমান। ধর্ম মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত ৯১ হাজার দুইশ’ ১৮ জনের হজ ভিসা হয়েছে।

সৌদি আরব গেছেন ৫৫ হাজার সাতশ’ ২৪ জন। অথচ ৩৫ হাজার চারশ’ ৯৪ জন ভিসা নিয়ে এখনো সৌদি আরব যাচ্ছেন না। ৪৭ এজেন্সি এখন পর্যন্ত বাড়িভাড়াসহ ফ্লাইটের কোনো টিকিট কাটেননি। এ নিয়ে রোববার জরুরি বৈঠক করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এ বছর জেদ্দায় হজ ফ্লাইট ওঠা-নামার জন্য অতিরিক্ত ফ্লাইট না পাওয়ায় পরবর্তীতে হজযাত্রী পরিবহন করতে পারবে না বিমান। হজ এজেন্টদের সংগঠন হাব এখনও হজযাত্রা নিয়ে আশ্বস্ত করছে।

সৌদি সরকারের নির্দেশনা অমান্য করায় এখন পর্যন্ত ৭ বাংলাদেশী হজ এজেন্সির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সৌদি সরকার।

Reneta

বিস্তারিত দেখুন চকোর মালিথার ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজহজহজযাত্রাহজযাত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড়ে ভূমিধসের শঙ্কায় রোহিঙ্গারা

পরবর্তী

বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই: কাদের

পরবর্তী

বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই: কাদের

ডি’ভিলিয়ার্সের পথে ডেল স্টেইন

সর্বশেষ

ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT