চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে ভূমিধসের শঙ্কায় রোহিঙ্গারা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫৩ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

মিয়ানমারের চালানো নিধনযজ্ঞের পর উখিয়া ও টেকনাফের ৫ হাজার একর বনভূমি দখল করে পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছিল ৭ লাখ রোহিঙ্গা। এর আগে থেকে বসবাসকারী আরো ৪ লক্ষাধিক রোহিঙ্গাসহ ১২ লাখ রোহিঙ্গার বসবাস উখিয়া-টেকনাফের বিপদসঙ্কুল এলাকায়। গত কয়েকদিনের বৃষ্টিতে রোহিঙ্গাদের জনজীবনে নেমে এসেছে বিপর্যয়।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি টানা ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পগুলোর অধিকাংশ পাহাড়ে ফাটল দেখা দিয়েছে। এসব এলাকায় গত ৫ দিনে প্রায় অর্ধশত ছোট-বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৪ শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে। মারা গেছে এক শিশুসহ ২জন। আহত হয়েছে আরও অর্ধশতাধিক রোহিঙ্গা। চলতি বর্ষায় ৩৭২টি ছোট বড় প্রাকৃতিক বিপর্যয়ে এরইমধ্যে ক্ষতির মুখে পড়েছে প্রায় ৩৩ হাজার রোহিঙ্গা শরণার্থী।

এখন সামান্য বৃষ্টিতেই ভূমিধসের পাশাপাশি আকস্মিক বন্যার সৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি হলে নিয়মিতভাবে বন্যাও হবে। এখানে শরণার্থী ক্যাম্পগুলোর অবস্থান খুবই কাছাকাছি। জায়গার সঙ্কটের কারণে তাদের গাদাগাদি করে থাকতে হয়। ফলে একটি ছোট আকারের ভূমিধসেও বহু শরণার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Banglabid

প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে এই রেহিঙ্গাদের নিয়ে আমাদের আতঙ্কে থাকতে হচ্ছে। প্রাণহানী এবং পাহাড় ধসের শঙ্কা নিয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রাণালয়কে তৎপর হতে হবে। আমাদের সীমিত শক্তি নিয়ে পাহাড় ধস ও সম্ভাব্য প্রাণহানী ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া রোহিঙ্গাদের প্রাণহানী রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও উদ্যোগী হতে হবে। এর পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসনেও সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বন্ধুর পাপে’ ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

পরবর্তী

হজযাত্রা: ফ্লাইট শুরু হওয়ার পর যাত্রী পরিবহন নিয়ে সংকট

পরবর্তী

হজযাত্রা: ফ্লাইট শুরু হওয়ার পর যাত্রী পরিবহন নিয়ে সংকট

বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই: কাদের

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT