চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৪২ অপরাহ্ণ ১২, মার্চ ২০২২
সম্পাদকীয়
A A

সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় আনার নির্দেশনা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। আজও (শনিবার) একদিনে সড়কে বহু প্রাণ ঝরে যাওয়ার খবর এসেছে। এরমধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, নরসিংদীর ঘোড়াশাল এবং পটুয়াখালীর দুমকিতে মোট ৮ জন মারা গেছেন।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি এলাকায় দু’টি বাস ও একটি ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মহাসড়কের উলুকান্দি এলাকায় হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করলে ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ বাঁধে। সেই সময় পেছন দিক থেকে আসা আরেকটি বাস দুর্ঘটনা কবলিত বাসটিকে ধাক্কা দেয়।

এছাড়া নরসিংদীর পলাশের ঘোড়াশালে একটি অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী ইউসুফ আলী (৩০) নামে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এখানে ঘোড়াশাল পৌরসভার অধীনে কবির ও রতন নামে দু’জন গেটম্যান দায়িত্বে থাকলেও রাতে কেউ ছিল না। দুর্ঘটনার খবর পেয়ে সে তার মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায়।

অন্যদিকে পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে দুমকি উপজেলার বোর্ড বাজার এলাকায় বাউফল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: বায়জিদ, হিরা হাওলাদার ও দেলোয়ার হোসেন।

এসব দুর্ঘটনা ছাড়াও প্রতিনিয়ত বহু প্রাণ ঝরে যায় রাস্তায়। সেসবের খবর সংবাদমাধ্যমে উঠে আসে না। সেজন্য রোজকার পরিস্থিতি যে আরও ভয়াবহ তা নির্দ্বিধায় বলা যায়। এক্ষেত্রে রোড সেফটি ফাউন্ডেশনের একটি প্রতিবেদন উল্লেখযোগ্য। সংবাদমাধ্যমের খবর বিশ্লেষণ করে তারা বলছে: গত জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ১০১২ জন মারা গেছেন। এসময় হওয়া ৮৪৮টি সড়ক দুর্ঘনায় আহত হয়েছেন ১১৪৬ জন। নিহতের মধ্যে নারী ১৪৩ এবং শিশু ১৩০।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং এসব দুর্ঘটনা বন্ধে বহু আগেই নির্দেশনা দিয়েছেন। এমনকি এ বিষয়ক আইনও করা হয়েছে। এরপরও থামানো যাচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল। এ নিয়ে যে কাজ একেবারেই হচ্ছে না, তা নয়। তবে সেই কাজ পর্যাপ্ত নয়। এজন্য সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়মকানুন বাস্তবায়নে কঠোর হতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, কয়েক এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুন ২০, ২০২৬

ছন্দ খুঁজে পেল ব্রাজিল, জয় এনে দিলেন কুনহা-ভিনিসিয়াস

জুন ২০, ২০২৬

কুনহা-ভিনিসিয়াসে উড়ছে ব্রাজিল

জুন ২০, ২০২৬

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT