চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় নিহত ১, আহত ৫

সুমন রয়সুমন রয়
১২:৪৮ অপরাহ্ণ ১২, মার্চ ২০২২
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর পলাশের ঘোড়াশালে একটি অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী ইউসুফ আলী (৩০) নামে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী (৩০) জেলার শিবপুর উপজেলার দওেরগাও গ্রামের মনোউদ্দিন ভূইয়ার ছেলে।

ঘোড়াশাল রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস রাত ১টায় ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। একই সময় স্টেশনের পূর্ব পাশের ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের একটি অরক্ষিত রেলক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। ট্রেনটি দ্রুতবেগে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান এবং পাঁচজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জানা যায়, ঘোড়াশাল পৌরসভার অধিনে কবির ও রতন নামে দুজন গেটম্যান এখানে দায়িত্বে রয়েছে। রাতে রতনের ডিউটি থাকার কথা থাকলেও দুর্ঘটনার সময় রতন ডিউটিতে ছিল না বলে অপর গেটম্যান কবির জানায়। দুর্ঘটনার খবর পেয়ে সে তার মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায় বলে জানিয়েছে কবির।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় দু’জনকে পলাশ সদর হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, ওই প্রাইভেটকারে থাকা ছয় জনের মধ্যে মাহবুব বিদেশগামী ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেনের ধাক্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT