চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্প্যানিশদের ৮৩ বছরের খরা ঘুচবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতেই জার্মানির বিপক্ষে মাঠে নামছে স্পেন। এই ম্যাচে প্রায় শতবর্ষ ধরে চলা খরা কাটানোর অপেক্ষায় স্প্যানিশরা। ‘কাইজার’দের বিপক্ষে তাদের মাটিতে যে ৮৩ বছর যাবত জিততে পারেনি ইনিয়েস্তা-রামোসদের স্পেন।

জার্মানির মাটিতে স্পেনের জয় দেখতে আপনাকে ফিরে তাকাতে হবে অনেক পেছনে। সেই ১৯৩৫ সালে জার্মানদের বিপক্ষে জিতেছিল স্প্যানিশরা। ওই বছরের ১২ মার্চ স্পেন ম্যাচ জেতে ২-১ গোলে। সেটি জার্মানিতে স্পেনের এখনো পর্যন্ত একমাত্র জয়।

৮৩ বছর আগের ওই জয়ের পর জার্মানিতে গিয়ে আরো সাতটি ম্যাচ খেলেছে স্পেন। তাতে দুই ড্রয়ের সঙ্গে হারতে হয়েছে পাঁচটি ম্যাচে।

Banglabid

তবে এই ম্যাচে স্পেনকে তাতাতে পারে তাদের সর্বশেষ রেকর্ড। বড় মঞ্চের দুটি সাক্ষাতেই জয়ের মুখ দেখে স্প্যানিশরা। ২০০৮ ইউরো ফাইনালে জার্মানিকে হারিয়েই শিরোপা জেতে স্পেন। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ফাইনালে স্প্যানিশদের জয়সূচক গোলটি করেছিলেন ফার্নান্ডো টোরেস।

ইউরো ফাইনালের পর আবারও বড় মঞ্চে স্পেনের কাছে হারে জার্মানি। সাউথ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে। কার্লোস পুয়েলের গোলে বিশ্বকাপের মঞ্চে সেবারই জার্মানির বিপক্ষে প্রথম জয় পায় স্পেন।

স্পেন-জার্মানি এ পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। তাতে অবশ্য জয়ের পাল্লা স্প্যানিশদের পক্ষেই। ৯ জয়ের পাশাপাশি ড্র করেছে ছয়টি ম্যাচে। গোল ব্যবধানেও এগিয়ে স্পেন। জার্মানির ২৩ গোলের জবাবে ২৮ গোল দিয়েছে স্প্যানিশরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্পেনস্পেন-জার্মানি
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

৩০ মার্চ প্রেক্ষাগৃহে আসছে গালিবের ‘কালের পুতুল’

পরবর্তী

‘আলতা বানু যেন সোনালী যুগের বাংলা ছবি’

পরবর্তী

‘আলতা বানু যেন সোনালী যুগের বাংলা ছবি’

ফ্রান্সের সুপারমার্কেটে জিম্মি সংকট, নিহত ২

সর্বশেষ

নতুন যে নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আগস্ট ১৮, ২০২৬

নৃত্যে জীবনের অন্তহীন খোঁজ, শুক্রবার মঞ্চে ‘অন্বেষণ’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আপনি বাচাল, ভুয়া খবর’ সাংবাদিকের ওপরে কেন রাগলেন ট্রাম্প?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT