চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণচরে নারী নির্যাতনের ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৯
অপরাধ, নোয়াখালী
A A

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউপির মধ্যম বাগ্যা গ্রামে ভোটের দিন রাতে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

হেঞ্জু মাঝি নামে ওই ব্যক্তিকে কুমিল্লা দাউদকান্দি থেকে নোয়াখালীর গোয়েন্দা পুলিশ শুক্রবার আটক করে। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।

স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

Banglabid

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের জানান, এই মামলায় পুলিশের তদন্ত এবং ভুক্তভোগী ও ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আসামীদের জবাদবন্দিতে ঘটনার সাথে জড়িতদের মধ্যে হেঞ্জু মাঝির নাম উঠে আসে।

ঘটনার পর সে এলাকা ছেড়ে পালিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী বাসে চালকের সহকারী হিসেবে কাজে যোগ দেয়। তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

Reneta

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই নির্যাতিত নারীর জবানবন্দি রেকর্ড করেছে ম্যাজিস্ট্রেট। আর এরই মধ্যে আদালতে গ্রেপ্তারকৃত ১০ আসামির মধ্যে ৭ জনের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চরজব্বর থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল ৭ আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। রিমান্ডে ২ আসামী তাদের অপকর্মের দায় স্বীকার করেছে।

আসামিরা হলো- মূল ইন্ধনদাতা সাবেক ইউপি মেম্বার রুহুল আমিন, মূল হোতা হাসান আলী বুলু, প্রধান আসামি সোহেল, স্বপন, বাদশা আলম ওরফে বাসু , বেচু ও জসিম।

পুলিশ সূত্রমতে, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের রাতে মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪০ বছর বয়সী এক নারীর বসত ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে নির্যাতন করে ও পিটিয়ে আহত করে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যাতননোয়াখালীর সুবর্ণচরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় কমেছে এলএনজি সরবরাহ: গ্যাস সংকটে শঙ্কা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারী ইসলামী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর জানা গেল আসামি ‘অন্য ব্যক্তি’!

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT