চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের বৈঠক ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এবং দুই দেশের সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১২ আগস্ট) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা বা কোনো গোপন সমঝোতার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে বৈঠকের সময়কালকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আঞ্চলিক পর্যবেক্ষকেরা। বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ এবং দক্ষিণ এশিয়ায় চীন-ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে দোভাল-গোরের আলোচনা বিশেষ নজর কেড়েছে।

Banglabid

বৈঠকের সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে ছিলেন। তবে তিনি দোভাল ও গোরের বৈঠকে অংশ নিয়েছেন কি না, তা জানা যায়নি। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া’ অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

একই ব্রিফিংয়ে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার ভারতে আটক দুই প্রধান সন্দেহভাজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি। বৈঠকের পর সার্জিও গোর ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। দুই দেশের অভিন্ন লক্ষ্য রয়েছে এবং পারস্পরিক সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রতিরক্ষা, প্রযুক্তি, সরবরাহ-শৃঙ্খল, গুরুত্বপূর্ণ খনিজ, সামুদ্রিক নিরাপত্তা ও ইন্দো-প্যাসিফিক কৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। ফলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের এ ধরনের বৈঠককে কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখছেন না পর্যবেক্ষকেরা। তবে দোভাল-গোরের আলোচনায় বাংলাদেশ বা শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হয়েছে কি না, সে বিষয়ে কোনো পক্ষই কিছু জানায়নি।

Reneta

দোভাল-গোর বৈঠকের এক দিন আগে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরির প্রয়োজনীয়তা এবং শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানা গেছে। তবে আমন্ত্রণ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দুই সপ্তাহের মধ্যে এ সফর হতে পারে বলে একটি সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নয়াদিল্লির পক্ষ থেকে তারেক রহমানকে প্রথম বিদেশ সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও তিনি প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এবং পরে চীন সফর করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বিষয়টি বর্তমানে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফলে একই সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই সন্দেহভাজনকে ফেরত পাঠানোর মতো দুটি সংবেদনশীল ইস্যু আলোচনার কেন্দ্রে রয়েছে। এর মধ্যে দোভাল-গোরের বৈঠক আঞ্চলিক কূটনৈতিক সমীকরণে নতুন কোনো বার্তা দিচ্ছে কি না, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজিত দোভালদীনেশ ত্রিবেদীবৈঠকভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কভারতীয় হাইকমিশনারভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টামার্কিন রাষ্ট্রদূতসার্জিও গোর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রী যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছেন, সেটি কী?

আগস্ট ১৬, ২০২৬

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT