চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিমকোর্টে পুরনো ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

সুপ্রিমকোর্টে সরকারের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে যারা ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন তাদের পদত্যাগ করতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে কেন তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে, সে বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেননি অ্যাটর্নি জেনারেল।

এ বিষয়ে আইনমন্ত্রীর চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কনফারেন্স রুমে আইন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সেখানে তিনি তাদের পদত্যাগ করতে বলেন।

ইতোমধ্যে একাধিক ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র জমা দেয়ার কথাও জানান।

পুরনো আইন কর্মকর্তাদের অনেকের বিষয়ে যে সরকার সন্তষ্ট নয়, তা বিভিন্ন সময়ে আইনমন্ত্রীর কথায় প্রকাশ পেয়েছে। ২০১৭ সালের আগে নিয়োগপ্রাপ্তদের পদত্যাগ করতে চিঠি দেওয়ার বিষয়টি বুধবারই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির অনুমতিক্রমে আইন মন্ত্রণালয় এই নিয়োগ বা নিয়োগ বাতিলের বিষয়টি দেখভাল করে।

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো মেয়াদ থাকে না।

Reneta

বর্তমানে মোট ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন বলে অ্যাটর্নি জেনারেল অফিস সূত্র জানায়। পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবেন বলে অ্যাটর্নি জেনারেল জানান।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিমকোর্টের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির অনুমতিক্রমে আইন মন্ত্রণালয় এই নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের পর বুধবার সাংবাদিকদের জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নতুন করে নিয়োগ দেয়া হবে। এ কারণে ২০১৭ সালের আগে যারা নিয়োগ পেয়েছেন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসে সমঝোতা

জুন ২৩, ২০২৬

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধানমণ্ডিতে সাংবাদিককে মারধর

জুন ২৩, ২০২৬

ঢাকায় কড়া নিরাপত্তা, কী নিয়ে শঙ্কা?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT