চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসে সমঝোতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২৩, জুন ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শিশু ও কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি গুরুত্বপূর্ণ দ্বিদলীয় সমঝোতা হয়েছে। এর মাধ্যমে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে আরও বেশি জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটির চেয়ারম্যান ব্রেট গুথরি এবং শীর্ষ ডেমোক্র্যাট সদস্য ফ্র্যাঙ্ক প্যালোন সোমবার এ সমঝোতার ঘোষণা দেন।

Banglabid

তারা জানান, কয়েক মাস ধরে দুই দলের মধ্যে আলোচনার পর শিশুদের জন্য ডিজিটাল পরিবেশ উন্নত করতে একটি অভিন্ন অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। যদিও প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘শিশুদের জন্য আরও নিরাপদ ও দায়িত্বশীল অনলাইন পরিবেশ নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করেছি। এই উদ্যোগ প্রযুক্তি খাতকে জবাবদিহির আওতায় আনতে সহায়তা করবে।’

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও গোপনীয়তার ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে বিতর্ক চলছে। এ কারণে বিভিন্ন রাজ্য ও অভিভাবক সংগঠন শিশুদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছে।

Reneta

তবে আলোচিত সমঝোতায় বিতর্কিত ‘ডিউটি অব কেয়ার’ ধারা রাখা হয়নি। এ ধারা থাকলে প্রযুক্তি কোম্পানিগুলোকে শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তাদের প্ল্যাটফর্ম নকশা করতে বাধ্য করা হতো। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল।

চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, রাজ্য সরকারগুলো চাইলে ফেডারেল কাঠামোর চেয়েও কঠোর সামাজিক যোগাযোগমাধ্যম আইন প্রণয়ন করতে পারবে।

তবে প্রস্তাবটি কার্যকর আইন হতে হলে এখনো কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন। হোয়াইট হাউস এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে কোনো পূর্ণাঙ্গ ফেডারেল আইন নেই। ফলে বিভিন্ন রাজ্য নিজস্ব আইন প্রণয়ন করছে। ন্যাশনাল কনফারেন্স অব স্টেট লেজিসলেচারসের তথ্য অনুযায়ী, গত বছর অন্তত ২০টি রাজ্য এ বিষয়ে নতুন আইন পাস করেছে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম।

এর আগে মেটা, টিকটক, ইউটিউব ও স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে শিশুদের ক্ষতির অভিযোগে হাজারো মামলা দায়ের করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন আইন পাস হলে এসব মামলার ভবিষ্যৎ কার্যক্রমেও প্রভাব পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিদলীয় সমঝোতাযুক্তরাষ্ট্রসোশ্যাল মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT