চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমার নেতৃত্বে টি-টুয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন সালমা খাতুন। সংক্ষিপ্ত সংস্করণে গত বিশ্ব আসরেও দেশকে প্রতিনিধিত্ব করেছেন অফস্পিনিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসছে বিশ্বকাপে তার কাঁধেই পড়েছে দায়িত্ব। সালমাকে অধিনায়ক করে বুধবার দল ঘোষণা করেছে বিসিবি।

কোনো চমক না থাকলেও স্বস্তির খবর আছে, চোট কাটিয়ে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার রুমানা আহমেদ। এ অলরাউন্ডারকে করা হয়েছে সহ-অধিনায়ক।

২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ, অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সবশেষ ভারতের মাটিতে তারা চার দলের একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। সালমার নেতৃত্বে সেরা সাফল্য এশিয়া কাপ জয়।

দশ দলের বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়তে হবে টিম টাইগ্রেস।

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প হয়েছে সিলেটে। বৃহস্পতিবার বিকেলে মিরপুরে হবে সালমা-রুমানাদের আনুষ্ঠানিক ফটোসেশন।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়শা রহমান শুকতারা, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি।

Reneta

অপেক্ষমাণ: শায়লা শারমিন, সুরাইয়া আজমিন ছন্দা, লতা মন্ডল, পূজা চক্রবর্তী, রাবেয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টসসালমা খাতুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভাইরাস: চীনে অ্যাপলের একটি স্টোর বন্ধের সিদ্ধান্ত

পরবর্তী

চালসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ জরুরি

পরবর্তী

চালসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ জরুরি

‘পাকিস্তানে টেস্ট খেলতে না যাওয়ার কোনো কারণ নেই’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT