চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

চালের দাম কমবেশি প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে। এই বাড়তি দাম মিল মালিকরা দাম বাড়াননি জানালেও পাইকারি বিক্রেতারা দোষ দিচ্ছেন খুচরা ব্যবসায়ীদের।

দায় এড়ানো আর দোষারপের এই পরিস্থিতিতে নিরুপায় জনগণ। অন্তত তিন মাস পরে কৃষকের ঘরে বোরো ধান উঠবে, আর সেসময়ই কেবল কমতে পারে চালের দাম।

রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বাজারে মিনিকেট ৫৫ টাকা, আটাশ ৪০ টাকা ও নাজিরশাইল ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ৫০ টাকা, ৩৬ টাকা ও ৫৫ টাকায়। কেজি প্রতি বাড়তি এই দামের বোঝা টানতে হচ্ছে জনগণকে।

Banglabid

এই অবস্থায় চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার। কারসাজির মাধ্যমে কেউ যাতে চালের বাড়াতে না পারে তার পদক্ষেপ হিসাবে খাদ্য মন্ত্রণালয় এ টিম গঠন করেছে।

বুধবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে বলেন, ধানের দামের সঙ্গে চালের দামের সামঞ্জস্য রাখতে হবে। কোন ক্রমেই যেন মিল মালিক এবং ব্যবসায়ীরা বাড়তি সুবিধা না নিতে পারে। কৃষক যেন ন্যায্যমূল্য পান, অন্যদিকে ভোক্তারাও যাতে সহনীয় দামে চাল কিনে খেতে পারেন সেটা নিশ্চিত করতে হবে।

এ সময়ে মন্ত্রী চালের বাজার অস্থিতিশীল করতে কেউ যদি কারসাজির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন।

Reneta

এছাড়াও খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা প্রদান এবং বাজারদর স্থিতিশীল রাখা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার স্বার্থে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের অধীনে মোট ৭টি বাজার মনিটরিং টিম গঠন করা হয়েছে। এসব টিমের কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও প্রাথমিক অবস্থায় এটি ইতিবাচক বলে আমাদের মনে হয়েছে।

জনভোগান্তি কমাতে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসা প্রয়োজন বলে আমরা মনে করি। সবার সম্মিলিত চেষ্টায় চালসহ নিত্যপণ্যের দাম জনসাধারণের নিয়ন্ত্রণে থাকবে বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালের দামচালের দাম বৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT