আন্তর্জাতিক

করোনা ভাইরাস: চীনে অ্যাপলের একটি স্টোর বন্ধের সিদ্ধান্ত

অ্যাপল স্টোরের সামনে দীর্ঘ লাইন, ক্রেতারা নতুন আইফোনের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাপল স্টোরের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন, নতুন আইফোনের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনে করোনা ভাইরাসের প্রভাবে একটি স্টোর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপল। একই সঙ্গে চীন ভ্রমণের ক্ষেত্রেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

চীনে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার। এ পর্যন্ত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে অন্তত ১৬টি দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী চিহ্নিত হয়েছে থাইল্যান্ডে। এরপরই দ্বিতীয় সারিতে আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ান।

এমন পরিস্থিতিতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানিয়েছেন, চীনে তাদের ভোক্তার সংখ্যা কমে গেছে। লোকজন এখন বাড়ির বাইরে বের হচ্ছে না। এছাড়া কর্মীদের এই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা থাকায় তারা স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া অন্যান্য জায়গায় ভোক্তা কম থাকায় স্টোর বন্ধ করা হচ্ছে। অ্যাপলের থার্ড পার্টিরাও একই সমস্যায় পড়েছেন।

তিনি বলেন, ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। উহান এবং চীনের অন্যান্য শহরে যেখানে নিজেদের কর্মীরা রয়েছে তাদের মধ্যে কেয়ার কিট সরবরাহ করছে অ্যাপল।

এর আগে করোনা ভাইরাসের কারণে চীনে জনপ্রিয় কফি শপ ‘স্টারবাক’ তাদের অন্তত দুই হাজার আউটলেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

কফি শপ কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের কর্মীদের সুরক্ষা ও সরকারের দিক নির্দেশনার প্রতি সম্মান রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়:অ্যাপল অ্যাপল আইফোন অ্যাপল স্টোর চীনে করোনা ভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…