চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে ১০ কোটি ভোটার পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র

সোমা ইসলাম সোমা ইসলাম
৯:৪১ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

আর অপেক্ষা নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ কোটি ভোটারের হাতে আন্তর্জাতিক মানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

শুরুতেই রাজধানীর ৪৪ লাখ ভোটারদের মাঝে বিতরণ করা হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। দেড় বছরের মধ্যে সারাদেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 

দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি, এর মধ্যে ভোটার ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫শ জন ভোটার। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির মধ্য দিয়ে প্রায় ৮ কোটি ভোটারের হাতে পৌঁছে দেয়া হয় জাতীয় পরিচয়পত্র।

এবার প্রযুক্তির পথে নতুন মাইলফলক আর নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় ১০ কোটি ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার কাজ শুরু হচ্ছে। ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেবে নির্বাচন কমিশন। 

সচিব মো: সিরাজুল ইসলাম বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রের জন্য মানুষের আগ্রহ অনেক বেশি। এখন সেটা আমরা বিতরণ করতে চাই। প্রাথমিক প্রস্তুতি নিয়েছি। দেড় বছর ধরে বিতরণ চলবে। সবক্ষেত্রেই এই আইডি ব্যবহৃত হবে। যেকোনো মন্ত্রণালয় বা বিভাগ যে সার্ভিস আমাদের দেবে সেসব ক্ষেত্রে এটাই হবে সবার মূল আইডি নম্বর। সব ঠিক থাকলে ২ তারিখে এই কার্যক্রমের উদ্বোধন করবো। 

সারাদেশে প্রত্যেক ভোটার এলাকায় এক বা একাধিক ক্যাম্প করা হবে। সেখানে গিয়ে ভোটাররা তাদের যার যার পুরনো জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে নতুন কার্ড সংগ্রহ করতে পারবেন। ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস্থার স্মার্ট জাতীয় পরিচয়পত্র নেয়ার সময় ভোটারদেরকে ১০ আঙ্গুল এবং কর্নিয়ার ছাপ দিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ।

Reneta

মো: সিরাজুল ইসাম আরো জানান, এখন যে লেমেনেটিং করা কার্ডটি আছে সেটা ফেরত দিতে হবে। সেটা ফেরত নিয়ে স্মার্ট কার্ড হস্তান্তর করবো। এটি এতটাই নিরাপদ যে কেউ ইচ্ছা করলে এটা নকল করতে পারবে না। তারপরও করতে চাইলে অন্তত ২ মিলিয়ন ডলার খরচ করতে হবে। 

২ অক্টোবর রাজধানীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরুর সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরবঙ্গের একটি দুর্যোগ প্রবণ এলাকার প্রান্তিক মানুষের মধ্যেও কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মার্ট কার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোমালিয়ায় হোটেলে গাড়িবোমা বিস্ফোরণ

পরবর্তী

ঢাকায় শহীদ কাদরীর মরদেহ

পরবর্তী

ঢাকায় শহীদ কাদরীর মরদেহ

‘আইনশৃংখলা বাহিনী এখন আরো বেশি সতর্ক ও দক্ষ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT