‘আইনশৃংখলা বাহিনী এখন আরো বেশি সতর্ক ও দক্ষ’

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বুধবার সকালে নীলফামারি থেকে তাকে গ্রেফতার করা হয়। এই বিষয় নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ওবায়দুল গ্রেফতার। ধন্যবাদ নীলফামারীর জনতা। ধন্যবাদ RAB। ধন্যবাদ পুলিশ।
আইনশৃংখলা বাহিনীর প্রশংসা করে তিনি লিখেছেন, আইনশৃংখলা বাহিনী এখন অনেক বেশি সতর্ক এবং দক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






